Allergy: ইমিটেশনের গয়না পরে বেরোচ্ছে অ্যালার্জি, রেহাই মিলবে কীভাবে

জাঙ্ক জুয়েলারিতে সাজতে কমবেশি ভালোবাসেন প্রায় সকল মহিলারাই। তবে ইমিটেশন বা নিকেলযুক্ত কোনও গয়না পড়লে অনেকেরই হাতে অ্যালার্জি বেরোনোর প্রবণতা থাকে। বিশেষ করে কানের দুল বা হাতের চুড়ি, গলার হার পরলে অনেক সময় সেই জায়গায় চুলকানির সৃষ্টি হয়।

আবার অনেক সময় ফুসকুড়িও হয়। তবে সোনার গয়না তো আর সব জায়গায় পড়া যায় না। তবে এর থেকে দ্রুত মুক্তি পাবেন কী করে, এর লক্ষনই বা কি, জানুন।

Allergy

  • বরফ লাগান

বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনার হাতেও এরকম চুরি পরে কখনোও সমস্যা হয় বা অ্যালার্জি বেরোয় তাহলে দেরি না করে তাড়াতাড়ি সেই জায়গায় বরফ লাগান। বরফ লাগালে বা ঠাণ্ডা জল দিলে অনেক আরাম পাবেন।

  • এই ক্রিম ব্যবহার করুন

হাতে চুরি পড়ার থেকে যদি আপনার অ্যালার্জি হয় তাহলে সেটি থেকে মুক্তি পেতে আপনি হাইড্রোকর্টিসোন ব্যবহার করতে পারেন। এটি আপনার হাতের জন্য খুব ভালো হবে।

  • গয়না পরীক্ষা করে নিন

নতুন নিকাল যুক্ত যেকোন গয়না পরার আগে অবশ্যই গয়না পরীক্ষা ভালো ভাবে করে নেবেন। হাতে পরে আগে দেখে নেবেন কোনও সমস্যা হচ্ছে কিনা তবে সেটা কিনবেন।

  • নিকেল টেস্ট কিট কিনুন

যদি আপনি বাজার থেকে কোনও গয়না কেনেন তাহলে গয়নাতে নিকেল আছে কিনা তা জানতে বাজারে যে কিট পাওয়া যায় সেই নিকেল টেস্ট কিনতে পারেন। এটিতে ডাইমেথাইলগ্লাইঅক্সাইম অক্সাইড নামক রাসায়নিক থাকে। এই রাসায়নিক দ্বারা খুব সহজেই আপনি জানতে পারবেন যে আপনার গয়নার নিকেল রয়েছে কিনা। সেটি জেনে তবেই গয়না কিনবেন।

  • জানুন লক্ষণ

অনেক সময় কিন্তু অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যদি এমনটা আপনার সঙ্গে হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নিকেলের চুরি বা হার পরার পরে যদি দেখেন হাতে লাল হয়ে যাচ্ছে, র্যা শ বেরোচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, জ্বালা করছে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+