Weight Loss: ডায়েট করেও কমছে না ওজন, এই সস্তার ফলেই ঝরবে শরীরের বাড়তি চর্বি
সারা বছরই কিন্তু বাজারে পেঁপে পাওয়া যায়, এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তা পাকা পেঁপে হোক কিংবা কাঁচা পেঁপে। আপনি কি জানেন যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা শরীরে চর্বি কমাতে চান, তারাও কিন্তু পেঁপে খেতে পারেন।
পেঁপে খেলে হৃদরোগ, কিডনি, ফুসফুস ভালো থাকে। হার্ট ভালো রাখতে যদি আপনি চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন পেঁপে। দেখুন পেঁপের উপকারিতা সম্পর্কে।

- হজম শক্তি বাড়াতে এটি খান
পেঁপেতে প্যাপেইন নামক একটি করে এনজাইম থাকে। এটি খেলে আপনার হজম শক্তি বাড়বে। অন্ত্র ভালো থাকবে, যদি আপনি হজম শক্তি আরোও বাড়াতে যান তাহলে নিত্যদিন খান পাকা পেঁপে তাহলে আপনার ওজন একদমই বাড়বে না, শরীর সুস্থ থাকবে।
- ওজন নিয়ন্ত্রণে রাখতে পেঁপে খান
পেঁপে খেলে আপনার ওজন সহজে পারবে না। খিদেও বেশি পাবে না, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। একটি পাকা পেঁপে ৬০ গ্রাম ক্যালোরি থাকে, ১৫ গ্রাম কার্বোহাইড্রেট থাকে, ৩ গ্রাম প্রোটিন থাকে, ফ্যাট একদমই থাকে না, থাকে ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেড, পটাশিয়াম। এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না।
- কীভাবে খাবেন
যদি আপনি ওজন কমাতে চান তাহলে কীভাবে পাকা পেঁপে খাবেন, দেখুন। ওজন কমাতে চাইলে পাকা পেঁপে পাতলা করে কেটে তার ওপর গোলমরিচ, সামান্য পরিমাণ নুন দিয়ে আপনি খেতে পারেন।
- দই দিয়ে খান পেঁপে
আবার ওজন কমাতে চাইলে, দইয়ের সঙ্গেও পাকা পেঁপে খেতে পারেন। দই এবং পেঁপে দুটোই কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এতে আপনি গোলমরিচ দিতে পারেন। কারণ গোলমরিচ কিন্তু চেহারা কমাতেও সাহায্য করে।
- দুধের সঙ্গে খান পেঁপে
আবার অনেকে কিন্তু এক বাটি দুধের সঙ্গে ওটস ও পাকা পেঁপে পেস্ট খেতে পারেন। আবার দুধের সঙ্গে পেঁপে একসঙ্গে করেও খেতে পারেন। এটি খেলে আপনার হার্ট ভালো থাকবে ও ওজন নিয়ন্ত্রণে থাকবে।












Click it and Unblock the Notifications