সোনা, রুপো ছাড়াও অক্ষয় তৃতীয়ায় এই জিনিসগুলিই কেনা খুব শুভ, পাবেন দেবী লক্ষ্মীর কৃপাও
Akshaya Tritiya 2024: হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। অক্ষয় মানে যা ক্ষয় হয় না আর তৃতীয়া তিথিতে প্রতিবছর এই উৎসব পালন করেন সকলে। চলতি বছর ১০ মে পালিত হবে অক্ষয় তৃতীয়া।
এসময় এমন অনেক জিনিস আছে যেগুলো যদি আপনি কিনে বাড়িতে আনেন তাহলে আর্থিক দিকে লাভ হবে।তার মধ্যে প্রথমে রয়েছে সোনা, রূপো। এতে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন । এতে কিন্তু দেবী লক্ষ্মীও খুশি হবেন। কোন কোন জিনিস কেনা শুভ, দেখুন।

- জানুন অক্ষয় তৃতীয়ায় শুভ সময়
১০ মে সকাল ৫ টা ৩৩ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময়। যা চলবে দুপুর ১২ টা ১৮ মিনিট পর্যন্ত। ১২ টা ১৮ মিনিট থেকে শুরু হবে শুভ সময়, যা চলবে রাত ১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময় আপনি সোনা, রূপো সহ অন্যান্য শুভ জিনিস কিনতে পারেন। যা আপনার জন্য খুব শুভ হবে।
- কলসি
এই বিশেষ দিনে আপনি সোনা, রুপো কিনতে না পারলে মাটির কলসি কিনুন। মাটির কলসি কেনা অত্যন্ত শুভ। এতে আপনার অর্থের অভাব হবে না। এতে জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।
- বাসন
অক্ষয় তৃতীয়ায় পিতল, তামার পাত্র কিনবেন। জীবনেই সকল ইচ্ছা পূরণ হবে আপনার। তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তি নিয়ে। আর্থিক দিকেও লাভ হবে। তবে মনে রাখবেন কখনো এই দিন লোহা, অ্যালুমিনিয়াম, স্টিলের তৈরি বাসন কিনবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে।
- পয়সা
অক্ষয় তৃতীয়ার দিন পয়সা দেবতার কাছে রাখা অত্যন্ত শুভ। যদি পারেন আপনি ১১ টি পয়সা একটি লাল কাপড়ে বেঁধে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। তারপর সেই পয়সা আপনি অক্ষয় তৃতীয়ার পরের দিন তুলে আপনার আলমারি বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখতে পারেন। এতে আপনার ধন-সম্পত্তি এবং টাকা বাড়তে থাকবে।
- শিবলিঙ্গ
যদি পারেন অক্ষয় তৃতীয়ার দিন শিবলিঙ্গ বাড়িতে আনুন । নিত্যদিন এই শিবলিঙ্গের পুজো করুন। এতে ভগবান শিবের বিশেষ কৃপা পাবেন। এতে দেবী লক্ষ্মীও খুশি হবেন। আপনার পরিবারের সুখ সম্প্রতি বিরাজ করবে।
- হলুদ সরিষা
আপনি কি জানেন অক্ষয় তৃতীয়ায় হলুদ রঙের সরিষা কেনা খুব শুভ। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। জীবনে সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন আপনি। ভগবান বিষ্ণুর কৃপা পাবেন আপনি। জীবনে সুখী হতে অক্ষয় তৃতীয়ায় কিনুন এই জিনিসগুলি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications