‘মহাবীর জয়ন্তী’ কবে পালিত হবে? জানুন এর ইতিহাস ও তাৎপর্য
প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে মহাবীর জয়ন্তী পালিত হয়। এই বিশেষ দিনটি জৈন সম্প্রদায়ের মানুষেরা আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন। এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্মের প্রধান মহাবীর, তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালন করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের ১৩ তারিখ জন্মগ্রহণ করেছিলেন তিনি। তিনি জৈন ধর্মের প্রধান গুরু ছিলেন, তিনিই এই ধর্মের প্রচার শুরু করেছিলেন। চলতি বছরে মহাবীর জয়ন্তী পালিত হবে ৪ এপ্রিল।

জানুন মহাবীর জয়ন্তীরের তাৎপর্য সম্পর্কে
জানুন মহাবীর জয়ন্তীর তাৎপর্য সম্পর্কে জানুন। প্রতি বছর মহাবীর জয়ন্তী আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন জৈন সম্প্রদায়ের মানুষ। এই দিনটি মহাবীরকে উৎসর্গ করা হয়। সাধকদের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন। মহাবীরকে শান্তি, সম্প্রীতি, পবিত্রতা, ধর্ম প্রচারকের একজন বলে মনে করা হতো। মহাবীর ছিলেন জৈন ধর্মের সব থেকে বড় গুরু এবং ২৪ তম ও সর্বশেষ তীর্থঙ্কর।

মহাবীর জয়ন্তীর ইতিহাস
কথিত আছে, আনুমানিক ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে মহাবীর বিহারে জন্মগ্রহণ করেছিলেন। চৈত্র মাসের ১৩ তারিখ বিহারের কুণ্ডল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। যদিও দিগম্বর জৈনরা বলেন ৬১৫ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এক রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছোটবেলার অনেক আরাম, বিলাসিতায় মানুষ হয়েছিলেন তিনি। তবে এই আড়ম্বর ছেড়ে মাত্র ৩০ বছর বয়সে তিনি তাঁর পরিবার, সুখ, শান্তি সব ছেড়ে বলে গিয়েছিলেন। সেখানে তিনি ১২ বছর কঠোর তপস্যা করেছিলেন। মহাবীরকে বর্ধমানও বলা হয়।

সর্বদা মহাবীর ভক্তদের কী বলতেন
জৈন সম্প্রচায়ের মানুষ মনে করেন অনেক কিছু শিখিয়েছেন ভগবান মহাবীর। জৈন সম্প্রদায়ের মানুষ মেনে চলেন তাঁর অনেক নীতি। তাঁর প্রধান নীতির মধ্যে রয়েছে, কখনো কাউকে হিংসা করবেন না, সর্বদা সত্য কথা বলবেন এবং সত্যের পথে চলবেন।

জৈন আগাম কী
মহাবীর ছিলেন সকল মানুষের কাছে ছিলেন এক আলাদা প্রেরণা। তিনি তাঁর ভক্তদের পাঁচটি উপায়ের কথা বলেছেন। সেগুলি হল- অহিংসা, অস্তেয়, সত্য, সতীত্ব, অপরিগ্রহ। তাঁর এই শিক্ষাগুলিকে জৈন আগাম বলা হয়।

মহাবীর জয়ন্তীর আচার অনুষ্ঠান
মহাবীর জয়ন্তীর আচার অনুষ্ঠান- সকালে ঘুম উঠে স্নান সেরে ধোঁয়া জামা-কাপড় পরুন, মহাবীরে মূর্তি বাড়িতে স্থাপন করুন, মহাবীরের মূর্তিতে ফুল নিবেদন করুন, দেবতাকে যে মিষ্টি নিবেদন করবেন সেই মিষ্টি ভক্তদের মধ্যে বিলিয়ে দিন, এই বিশেষ দিনে গরীব ও দারিদ্র ব্যক্তিদের বস্ত্র দান করুন। এই দিনে উপোস করে দেবতা মহাবীরের পুজো করুন।












Click it and Unblock the Notifications