প্রাক্তন কংগ্রেসি মহারাজা প্রদ্যোৎই ‘কিংমেকার’ হবেন ত্রিপুরায়! কোমর ভাঙছে বিজেপির

কংগ্রেস ছেড়ে গড়ে তুলেছিলেন টিপ্রামোথা। ত্রিপুরার আদিবাসী মহলে তিনিই য়ে মহারাজা তা তিনি প্রমাণ করেছেন মাত্র কয়েক বছরেই। ধীরে ধীরে মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা হয়ে উঠেছেন ত্রিপুরার কিংমেকার।

কংগ্রেস ছেড়ে গড়ে তুলেছিলেন টিপ্রামোথা। ত্রিপুরার আদিবাসী মহলে তিনিই য়ে মহারাজা তা তিনি প্রমাণ করেছেন মাত্র কয়েক বছরেই। ধীরে ধীরে মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা হয়ে উঠেছেন ত্রিপুরার কিংমেকার। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ভাগ্যনিয়ন্তা হয়ে উঠবেন ত্রিপুরার।

ত্রিপুরায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত

ত্রিপুরায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত

এখনও তিনি স্থির করেননি কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট গড়ে তুলবেন কি না। কিন্তু ইতিমধ্যে তিনি যে বিজেপির জোটসঙ্গীকে ছিনিয়ে নিয়ে গোটা উপজাতি এলাকার রাশ নিজের হাতে তুলে নিয়েছেন, তা স্পষ্ট। তাঁর এই উত্থান ত্রিপুরায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত দিচ্ছে আবার।

ত্রিপুরার উপজাতি স্বশাসিত পরিষদই দেখায় পরিবর্তনের পথ

ত্রিপুরার উপজাতি স্বশাসিত পরিষদই দেখায় পরিবর্তনের পথ

২৫ বছেরের বাম আমলে ত্রিপুরার উপজাতি স্বশাসিত পরিষদ ছিল সিপিএমের শাখা সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদের দখলে। ২০১৮-র বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত উপজাতি গণমুক্তি পরিষদ দখলে রেখেছিল এই অংশের ভোট। ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটে ২০১৮-য়। বিজেপির জয়ে দেখা যায় জোটসঙ্গী আইপিএফটি উপজাতি অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

উপজাতি মহলে মহারাজের দল টিপ্রামোথার আধিপত্য

উপজাতি মহলে মহারাজের দল টিপ্রামোথার আধিপত্য

কিন্তু এই পাঁচ বছরে দেখা গিয়েছে বিজেপির জোটসঙ্গী আইপিএফটি দ্রুত জমি হারিয়েছে ত্রিপুরায় উপজাতি মহলে। আর এই পথ দিয়েই উত্থান হয়েছে প্রদ্যোৎ কিশোর দেববর্মার। মাত্র দু-বছরেই তিনি উপজাতি মহলের দখল নিয়েছেন। এখন উপজাতি মহলে মহারাজের দল টিপ্রামোথার আধিপত্য।

ত্রিপুরায় কিংমেকার হয়ে উঠবেন প্রদ্যোৎ

ত্রিপুরায় কিংমেকার হয়ে উঠবেন প্রদ্যোৎ

স্বশাসিত পর্ষদের ভোটেও টিপ্রামোথা ব্যাপক ফল করেছে ত্রিপুরায়। এই পরিস্থিতিতে আইপিএফটি অস্তিস্ব বাঁচাতে টিপ্রামোথায় মিশে যাওয়ার প্রস্তাব পেয়েছে প্রদ্যোৎ কিশোরের কাছ থেকে। আর তারা যদি মিশে যায় টিপ্রামোথায় তাতে বিস্ময়ের কিছু নেই। এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় কিংমেকার হয়ে উঠবেন প্রদ্যোৎ।

আইপিএফটি দলটাই অস্তিত্ব সংকটে

আইপিএফটি দলটাই অস্তিত্ব সংকটে

কংগ্রেস ছেড়ে টিপ্রামোথা গড়ে তুলেছিলেন প্রদ্যোৎকিশোর। রাজপরিবার থেকে উঠে আসা এই নেতা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন একটা সময়ে। তারপর টিপ্রামোথা গড়ে তিন এখন ত্রিপুরার জনজাতি মহলে জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। ত্রিপুরার আদিবাসী ভোটে এই মুহূর্তে তারই আধিপত্য। এতটাই তাঁর দাপট যে গত বিধানসভা ভোটে রাজ করা আইপিএফটি দলটাই অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে।

ত্রিপুরার বিজেপি জোট ছাড়ছে একাধিক নেতা

ত্রিপুরার বিজেপি জোট ছাড়ছে একাধিক নেতা

প্রদ্যোৎকিশোর দেববর্মা এখন আইপিএফটিকে প্রস্তাব দিয়েছেন তাঁদের দল নিয়ে টিপ্রামোথায় মিশে যেতে। সম্প্রতি ত্রিপুরার বিজেপি জোট ছেড়ে একাধিক নেতা ও বিধায়করা অন্য দলে নাম লেখাচ্ছেন। মেবার কুমারকে নিয়ে মোট ৫ জন বিধায়ক বিজেপির জোট ছেড়েছেন।

রাজনৈতিক পরিবর্তনেরই ইঙ্গিত ত্রিপুরায়

রাজনৈতিক পরিবর্তনেরই ইঙ্গিত ত্রিপুরায়

বিজেপি ছেড়ে সুদীপ রায় বর্মন ও আশিস সাহা যোগ দেন কংগ্রেসে। বিজেপি ছেড়ে আশিস দাস যোগ দিয়েছিলেন তৃণমূলে। পরে তিনি তৃণমূল ছেড়ে দেন। আবার আইপিএফটি ছেড়ে বৃষকেতু ও বুর্বমোহন যোগ দেন টিপ্রামোথায়। যতই বিজেপি দাবি করুক কোনও প্রভাব পড়বে না তাদের জোট ছেড়ে একের পর এক বিধায়কের বিরোধী কংগ্রেস ও টিপ্রামোথায় পাড়ি জমানো রাজনৈতিক পরিবর্তনেরই ইঙ্গিত দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+