জাতীয় লাইব্রেরিতে বাংলা সহ ১৩টি ভাষায় সবেতন ইন্টার্নশিপের সুযোগ, বিস্তারিত জেনে নিন
জাতীয় লাইব্রেরিতে বাংলা সহ ১৩টি ভাষায় সবেতন ইন্টার্নশিপের সুযোগ, বিস্তারিত জেনে নিন
কলকাতার জাতীয় লাইব্রেরিতে সবেতন ইন্টার্নশিপের সুযোগ পেতে চলেছে তরুণ প্রজন্ম। এ ব্যাপারে কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা বলে দেওয়া হয়েছে। কোন কোন ভাষার ইন্টার্ন নিয়োগ করা হবে, তাও বলে দেওয়া হয়েছে।

কোন শূন্যপদ : ২৫
কোন কোন শূন্যপদ
১) বাংলা - ২
২) অহমিয়া - ১
৩) গুজরাতি - ২
৪) হিন্দি - ৩
৫) কন্নড় - ২
৬) মালায়ালম - ২
৭) মারাঠি - ২
৮) ওড়িয়া - ২
৯) পাঞ্জাবী - ১
১০) তামিল - ২
১১) তেলেগু - ২
১২) উর্দু - ১
১৩) ইংলিশ - ৩
ইন্টার্নশিপের মেয়াদ অন্যান্য
১) ইন্টার্নশিপের মেয়াদ এক বছর।
২) ইন্টার্নদের প্রতি সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কাজ করতে হবে।
৩) শনি এবং রবিবার বাদ দিয়ে সপ্তাহে পাঁচ দিন কাজ।
শিক্ষাগত যোগ্যতা
১) আবেদনকারীর লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে।
২) ২০২১ সালের ১৬ জুনের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।
৩) সংশ্লিষ্ট বিষয় এবং ভাষা ১০+২ বা সমতুল পরীক্ষায় থাকতে হবে।
বয়সের সীমা : প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
স্টাইপেন্ড ও টার্গেট
১) ইন্টার্নদের প্রতি মাসে ২৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
২) প্রত্যেক ভাষার ইন্টার্নদের জন্য মাসিক ও বার্ষিক টার্গেট বা লক্ষ্য বেঁধে দেওয়া হবে। সেগুলি পূরণ করতে হবে।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) মার্কস এবং মেধার ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি করা হবে।
২) নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ধাপ পেরোতে হবে।
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) আবেদনের সঙ্গে নিজেদের সব নথি জমা দিতে হবে।
৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৪) এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে https://www.nationallibrary.gov.in/home/download/OTNmZjY3MTUzYTUwYTU0MjZhYzA4MDY5ZjE5ZWVjZGUyYjg3Mjk5MjQ0MWQwZjQ4MTc4N2Q4OTM0NzY5MjhkYmVjNTRkNTdkMDUyYmU5ZDIzOTA3YjBjZDExMmRmZjk0YzM4NTM1YjlhNjVlYjMyM2QwMzUxNTBkODllMTVlZDg2MFBBZWJhMkkzbjBNdjNVTlY3SC95Z0tROFEydks1QkRzaExnd3JPOVFBSUpRR1V4RWswZElaN2lYcGtHV0tC লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখে নিন।












Click it and Unblock the Notifications