Yogi Adityanath: খেলাধুলো এবং কর্মসংস্থান! উত্তরপ্রদেশের এথলিটদের জন্যে বড় বার্তা যোগীর

Yogi Adityanath: দেশের জনসংখ্যার ১৬ শতাংশ মাত্র মানুষ উত্তরপ্রদেশে বসবাস করেন। কিন্তু এশিয়ান গেমসের মতো খেলায় ২৫ শতাংশ পদকই উত্তরপ্রদেশের খেলোয়াড়রা জিতেছেন। এমনটাই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে সে রাজ্যে বেশ কয়েক বছর কেটে গিয়েছে।

আর এই কয়েক বছরে ব্যাপক বদল এসেছে সে রাজ্যের পরিকাঠামো সহ একাধিক সেক্টরে। খেলাধুলোয় উত্তরপ্রদেশ যাতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হতে পারে। সে লক্ষ্যেই উত্তরপ্রদেশ সরকার কাজ করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

Yogi Adityanath

উত্তরপ্রদেশে সায়েদ মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩'-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটা জানান তিনি। বলেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র খেলোয়াড়দের উৎসাহিত করবে না, উত্তর প্রদেশের খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্মও তৈরি করবে।

একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী, উত্তর প্রদেশ সহ ভারতে ক্রীড়া কার্যক্রমের উত্থানের কথা উল্লেখ করে বলেছেন, "আমরা সবাই জানি যে ২০১৪-র পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে, ক্রীড়া কার্যক্রম এক নতুন গতি পেয়েছে।

যোগী (Yogi Adityanath) আরও বলেন, "'খেলো ইন্ডিয়া খেলো' প্রচারে উৎসাহ দেওয়ার পরে, এবার একটি 'ফিট ইন্ডিয়া আন্দোলন' হোক। গ্রামীণ স্তরে ক্রীড়া প্রতিযোগিতাকে এগিয়ে নেওয়ার কর্মসূচি হোক। এর ফলাফল আমাদের সকলের কাছে গোটা দেশে দৃশ্যমান। এরই ফলস্বরূপ আজ আমাদের খেলোয়াড়রা অলিম্পিকে আগের চেয়ে বহুগুণ বেশি পদক পাচ্ছে।

অন্যদিকে এথলিটরা যাতে আরও ভালোভাবে খেলাধুলো সহ পর্যাপ্ত ট্রেনিং নিতে পারে সেদিকেও সরকার দেখবে বলে এদিন জানিয়েছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অন্যদিকে খেলোয়ারদের বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের বিষয়টিও উত্তরপ্রদেশ সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+