Work from Home Jobs 2023: কোন সেক্টরে এখনও বাড়ি থেকে কাজের সুবিধা রয়েছে? রইল সেই তথ্য

Work from Home Jobs 2023: ঝোঁক বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের! করোনার পর থেকে কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আসে। অফিসের পরিবর্তে বহু সংস্থা বাড়ি থেকেই কর্মীদের কাজ করাতে বেশি সাছন্দ বোধ করছে। তাতে সংস্থা চালানোর আনুষাঙ্গিক খরচ অনেকটাই কমছে।

শুধু সংস্থার নয়, এতে সুবিধা হচ্ছে কর্মীদেরও। বিশেষ করে যারা ঘরে বসে ( Work from Home Jobs 2023) কাজ খুঁজছেন তারাও সহজেই কাজ পেয়ে যাচ্ছেন। কিন্তু কোন সেক্টরে গেলে সহজে মিলবে ঘরে বসে কাজের সুবিধা? তেমনই বেশ কিছু কাজেরকথা তুলে ধরা হল এই প্রতিবেদনে-

Work from Home Jobs

Work from Home Jobs 2023: কনটেন্ট রাইটার

বহু সংস্থাই কনটেন্ট রাইটারের ( Content Writing) খোঁজ করে। ফুল টাইম কিংবা পার্ট টাইমে এই কাজের সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে যে কোনও বিষয়ে ভালো করে দক্ষতার সঙ্গে লিখতে জানতে হবে। আর তা সে কোনও বিক্রি যোগ্য প্রোডাক্ট হোক কিংবা ই-কর্মাস সাইটের জন্য লেখা। যে কোনও চাকরি ( Work from Home Jobs 2023) খোঁজ পাওয়া যায় এমন ওয়েবসাইটে গিয়ে কটটেন্ট রাইটারের কাজ খুঁজলেই তা পাওয়া যায়।

ডিজিটাল মার্কেটিং

সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল মার্কেটিংয়ের ( Digital Marketing) ব্যাপক গুরুত্ব রয়েছে। যে কোনও ব্র্যান্ডকে অনলাইনে প্রচার যে কোনও বড় সংস্থাই করতে চায়। এসইও, ইমেল মার্কেটিং, মোবাইল মার্কেটিং সহ একাধিক বিষয় যুক্ত রয়েছে এতে। আর এই কাজের ( Work from Home Jobs 2023) সঙ্গে যুক্ত হয়ে প্রতি মাসে ২০ থেকে ৪০ হাজার টাকা মাসে রোজগার করা সম্ভব। তবে ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্স করাটা প্রয়োজনীয়।

Work from Home Jobs

HR Recruit: এইচআর

হিউম্যান রিসার্চ ডেভালোপমেন্টে 'এইচআর এনরোলমেন্ট' এর কাজের জায়গা অনেক বড়। একাধিক সংস্থা এই পদে মোটা বেতনে কর্মী নিয়োগ ( Work from Home Jobs 2023) করে। তবে বহু সংস্থা বর্তমানে চুক্তিভিত্তিক এই কাজে কর্মী নিয়োগ করছে। আর বাড়ি থেকে কাজের সুযোগ দিচ্ছে। ফলে এই পদের জন্যে একবার আবেদন করতে পারেন।

Mobile Application Development

ডিজিটালাইজেশনের যুগে অ্যাপ ছাড়া ভাবাই যায় না! আর এজন্যেই প্রয়োজন হয় মোবাইল অ্যাপলিকেশন ডেভালোপারের। মূলত আইওএস এবং অ্যানড্রোয়েডের জন্যে অ্যাপ বানানোটাই হচ্ছে কাজ। বহু সংস্থাই ফ্রিলান্সিংয়ে মোবাইল অ্যাপ ডেভালোপারদের হায়ার করে। এবং চুক্তিভিত্তিতে কাজ করায়। আর এতে মোটা অঙ্কের টাকা রোজগার করা সম্ভব।

Online Teaching Jobs: অনলাইনে শিক্ষাকতা

একাধিক অ্যাপ কিংবা অনলাইনে শিক্ষাকতা করিয়ে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। শেখার কোনও বয়স হয় না এবং জানার কোনও শেষ নেই। শুইএধু পড়াশোনা নয়, গান থেকে শুরু করে গিটার কিংবা বাদ্যযন্ত্র অনলাইনে শেখানো যেতে পারে। অনলাইনে ছাত্র খুজে দিতে বহু সংস্থা কাজ করে। তাঁদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+