Work from Home Jobs 2023: বাড়িতে বসেই মোটা অঙ্কের রোজগার করতে চান! পড়ুন প্রতিবেদনটি
Work from Home Jobs 2023: অফিসে বসে কাজের দিন শেষ! খরচ কমাতে বহু সংস্থাই Work from Home- এর পথেই হাঁটছে। আর তাতে অনেকেই বাড়িতে বসে কাজের সুযোগ পাচ্ছেন।
বিশেষ করে মহিলারা যারা সংসার সামলে নিজের পায়ে দাঁড়াতে চান তাঁদের জন্যে সংস্থার দেওয়া Work from Home- সুবিধা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু ঘরে বসে কি কাজ করবেন? আর সেজন্যেই এই প্রতিবেদন।

এই প্রতিবেদনে বাড়িতে বসে বেশ কিছু কাজের সুযোগের কথা উল্লেখ করা হল। যেখানে মোটা অঙ্কের বেতন পাওয়া সম্ভব! কি সেই কাজ?
Highest Paying Work from Home Jobs: বাড়িতে বসে কি কি কাজ করতে পারেন?
UX ডিজাইনার (UX designer)
UX ডিজাইনার হিসাবে কাজ ঘরে বসে অর্থাৎ Work from Home-এর মাধ্যমে করা যেতে পারে। ভারতে এই কাজে শুরুতেই তিন থেকে চার লাখ টাকা বেতন হিসাবে পাওয়া যেতে পারে। তবে অভিজ্ঞতা এবং স্কিলর ভিত্তিতে বেতন আরও বাড়ে।
সাইকোলজিস্ট (Psychologist)
একাধিক অ্যাপ কিংবা সংস্থা (Highest Paying Work from Home Jobs) রয়েছে তাঁরা সাইকোলজিস্ট (Psychologist) হিসাবে নিয়োগ করে। সমাজের বড় একটা অংশের মানুষ নানা ভাবে বেশ কিছু সমস্যায় ভোগেন। এক্ষেত্রে মনস্তত্ববিদরা নানা ভাবে সাহায্য করেন। মানুষের সঙ্গে কথা বলে সমস্যার কথা বোঝার চেষ্টা করেন। আর তা বাড়িতে বসেই করা যেতে পারে। বিভিন্ন সংস্থা কিংবা অ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে তা করা যেতে পারে। আর তাতে মোটা অঙ্কের রোজগারের সুবিধা রয়েছে।
Java ডেভেলপার (developer)
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজের অনেক সুযোগ (Highest Paying Work from Home Jobs) রয়েছে। করোনার পর থেকে বড় অংশের আইটি সেক্টরের কাজ বাড়িতে বসেই চলছে। তবে এই মুহূর্তে Java programming -এর যারা কাজ করেন তাদের জন্যে বড় খবর। সংস্থাই এমন কাজ জানা লোক নিয়োগ করে থাকে। যা বাড়িতে প্রজেক্টের ভিত্তিতে করা সম্ভব। আর তাতে লাখে রোজগারের সুবিধা রয়েছে।
চিকিৎসক (Physician)
শুধু চেম্বারে বসেই নয়, বাড়িতে (Highest Paying Work from Home Jobs) বসে বিভিন্ন সংস্থা এবং অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসকরা কাজ করছেন। হঠাত প্রয়োজনে চিকিৎসককে পাওয়া যায় না। সেক্ষেত্রে এই সমস্ত অ্যাপ কিংবা সংস্থার সঙ্গে যুক্ত চিকিৎসকরা হন মুসকিল আসান। ফলে এক্ষেত্রে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব।
মোবাইল অ্যাপ ডেভেলপার (Mobile App developer)
বাড়িতে বসে (Highest Paying Work from Home Jobs) কাজ খুঁজছেন! মোবাইল অ্যাপ ডেভেলপার (Mobile app developer) হিসাবে কাজ করে মোটা অঙ্কের রোজগারের সুবিধা রয়েছে। অ্যাপ সহ বিভিন্ন মোবাইল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে বাড়িতে বসেই কাজের সুযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications