অতিমারি কাটিয়ে কোন শহরে, কাদের জন্য চাকরির সুযোগ বাড়ছে? সমীক্ষাতে চাঞ্চল্যকর তথ্য

অতিমারি কাটিয়ে কোন শহরে, কাদের জন্য চাকরির সুযোগ বাড়ছে? সমীক্ষাতে চাঞ্চল্যকর তথ্য

করোনা পরিস্থিতি ভেঙে পড়ে দেশের অর্থনীতি। ধীরে ধীরে ফের একবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পরিস্থিতি। চাঙ্গা হচ্ছে অর্থনীতিও। নতুন করে চাকরির বাজার তৈরি হচ্ছে। সম্প্রতি এক সমীক্ষাতে উঠে এসেছে যে ঠিক কোথায়-কত চাকরির সুযোগ তৈরি হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে ওই সমীক্ষাতে। একেবারে পয়েন্ট অনুযায়ী তথ্য তুলে ধরা হয়েছে ওই সমীক্ষাতে।

অতিমারি কাটিয়ে কোন শহরে, কাদের জন্য চাকরির সুযোগ বাড়ছে? সমীক্ষাতে চাঞ্চল্যকর তথ্য

১) আট থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাঁদেরকে চাকরির সুযোগ অনেকেটাও বেশি।

২) দেশের মধ্যে ব্যাঙ্গালুরু, হায়দরাবাদে সবথেকে বেশি চাকরির সুযোগ। আর এরপরেই কাজেরসুযোগ রয়েছে পুনে এবং চেন্নাইতে। এমনটাই তথ্য উঠে এসেছে ওই সমীক্ষাতে।

৩) দেশের মেট্রো শহরগুলিতে চাকরির সুযোগ অনেক বেশী। এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে নন মেট্রো শহরগুলি।

৪) সবথেকে বেশি কাজের সুযোগ রয়েছে তথ্য প্রযুক্তি এবং টেলিকমিউনিকেশন সেক্টরে। যেহেতু করোনা পরিস্থিতি ডিজিটাল দুনিয়াকে বেছে নিয়েছে সাধারণ মানুষ সেহেতু এই সমস্ত সেক্টরে কাজের জায়গাও অনেক বেশি তৈরি হয়েছে। শুধু তাই নয়, আগামিদিনেও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরির সুযোগ আরও বাড়বে।

৫) অন্যান্য সেক্টরে চাকরি বাড়লেও অটো সেক্টরে চাকরির বাজার অনেকটাই কমে গিয়েছে। এক ধাক্কাতে সেই সংখ্যাটা অনেকটাই। এমনটাই বলছে সমীক্ষা।

অতিমারি কাটিয়ে কোন শহরে, কাদের জন্য চাকরির সুযোগ বাড়ছে? সমীক্ষাতে চাঞ্চল্যকর তথ্য

কোন সেক্টরে কাজের সুযোগ বেশি

একেক বছর একেক সেক্টরে কাজের সুযোগ অনেক বেশি হয়। যেমন গত পাঁচ বছর আগে ফিনান্স সেক্টরে কাজের সুযোগ অনেকটাই বেশি ছিল। ২০১৭ সাল থেকে ওই চাকরির বাজার কেমন ছিল কোন সময়ে সে বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়। আর সেখানেই এই বিষয়ে তথ্য উঠে আসে। গত পাঁচ বছর আগে ফিনান্স সেক্টরে চাকরির বাজার তৈরি হলেও ২০০৮ সালে আবার বদলে গিয়েছে সব অবস্থা। দেখা গিয়েছে সেই বছর হিউম্যান রিসোর্সে সবথেকে বেশি নিয়োগ হয়েছে। এর ঠিক পরের বছর আবার বদলে গিয়েছে চাকরির বাজার। তথ্য প্রযুক্তি সেক্টরে ব্যাপক নিয়োগ হয় এর পরের বছর। কিন্তু ২০২০ সালে করোনা পরিস্থিতিতে অনেক কিছু বদলে দিয়েছে। সমীক্ষা বলছে করোনা পরিস্থিতিতে এই সমস্ত সেক্টর থেকেই কর্মী ছাঁটাই হয়েছে। টলমল হয়েছে পরিস্থিতি। যদিও সেখাণে দাঁড়িয়ে সেই বছর ব্যাংকিং সেক্টরে চাকরির স্থায়তব অনেক বৃদ্ধি পেয়েছে। এমনটাই তথ্য উঠে এসেছে সমীক্ষাতে।

অতিমারি কাটিয়ে কোন শহরে, কাদের জন্য চাকরির সুযোগ বাড়ছে? সমীক্ষাতে চাঞ্চল্যকর তথ্য

কোন শহরে চাকরির সুযোগ কেমন?

২০১৭ সালে দেশের সবথেকে বেশি চাকরির সুযোগ ছিল কলকাতায়। ২০১৮ সালে পুনেতে কাজের সুযোগ বাড়তে দেখা যায়। ২০১৯ সালে হায়দরবাদে ব্যাপক ভাবে আইটি হাব তৈরি হয়। ফলত সেখানে ব্যাপক ভাবে কর্মসংস্থানের বাজার তৈরি হয়। নিয়োগও হয় অনেকে। এমনটাই তথ্য জানাচ্ছে সমীক্ষা। শুধু তাই নয়, দেশজুড়ে চালানো এই সমীক্ষা বলছে করোনা পরিস্থিতি অর্থাৎ ২০২০ সালে চাকরির বাজারে বড়সড় একটা ধস নামে। দেশের সব শহরে কর্মী নিয়োগ অনেকটাই কম হয়। তবে গত বছরের অক্টোবর মাসে চন্ডীগড়ে ব্যাপক ভাবে কিছু নিয়োগ করা হয়।

অন্যদিকে সমীক্ষাতে উঠে আসা তথ্য অনুযায়ী ২০১৭ এবং ২০১৮ সালে নতুনদের কাজ পাওয়াটা অনেকটাই সহজ ছিল। কিন্তু এখন সংস্থাগুলির চাহিদার ধরন বদলে গিয়েছে। বিভিন্ন সেক্টরেই অভিজ্ঞদের কাজের সুযোগ অনেক বেড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+