শিক্ষক হিসাবেই কেরিয়ার তৈরি করতে চান? অবশ্যই জানুন D. ED, B.ED এবং B.EL.ED-এর পার্থক্য
শিক্ষাগত ক্ষেত্রে যদি কেরিয়ার তৈরি করতে চান তাহলে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রয়োজন! স্কুলে ছাত্র-ছাত্রীদের পড়ানোর আগে বেশ কিছু ডিগ্রি এবং ডিপ্লোমার প্রয়োজন হয়ে থাকে। আর এই সমস্ত বিষয়ে পড়াশুনা করা থাকলেই স্কুলে পড়ানোর স
শিক্ষাগত ক্ষেত্রে যদি কেরিয়ার তৈরি করতে চান তাহলে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রয়োজন! স্কুলে ছাত্র-ছাত্রীদের পড়ানোর আগে বেশ কিছু ডিগ্রি এবং ডিপ্লোমার প্রয়োজন হয়ে থাকে। আর এই সমস্ত বিষয়ে পড়াশুনা করা থাকলেই স্কুলে পড়ানোর সুযোগ পাওয়া যায়। আর আজ এই প্রতিবেদনে শিক্ষকতা সংক্রান্ত বেশ কোর্স D. ED, B.ED এবং B.EL.ED-এর প্রয়োজন হয়ে থাকে।
এই সমস্ত বিষয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে। কেনই বা সরকার এই সমস্ত ডিগ্রি এবং ডিপ্লোমার।

D. ED (ডিপ্লোমা ইন এডুকেশন)
শিক্ষক হতে D. ED অর্থাৎ ডিপ্লোমা ইন এডুকেশন-এর কোর্স করার প্রয়োজন রয়েছে। ডিপ্লোমা ইন এডুকেশন-ডিপ্লোমা করতে পড়ুয়াদের প্রথমেই যে কোনও মান্যতা প্রাপ্ত সংস্থা থেকে 10+2 পাশ করতেই হবে। এই ডিপ্লোমা কোর্সে এডমিশন নেওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা কলেজে মেরিট লিস্ট সরাসরি কিংবা প্রবেশিকা পরীক্ষা দিয়ে নেওয়া যেতে পারে। তবে বিভিন্ন কলেজের ফি-য়ের স্ট্রাকচার আলাদা আলাদা হতে থাকে। অনেক ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত ফি নেওয়া হতে পারে। এই কোর্স করা থাকলে আবেদনকারী সরকারি কিংবা আধা সরকারি স্কুলের প্রথম শ্রেণি থেকে ক্লাস আট পর্যন্ত পড়াতে পারে।

B.ED (ব্যাচেলার অফ এডুকেশন)
B.ED অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশন। বেশির ভাগ মানুষই এই কোর্সের বিষয়ে পরিচিত। কিন্ত্য কীভাবে এই কোর্স করা সম্ভব তা নিয়ে অনেক ক্ষেত্রেই একটা জটিলতা তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে ক্লাস 10+2 করার সঙ্গে স্নাতন পাশ করাটা খুবই জরুরি। বিশেষ কোনও বিষয়ে স্নাতক পাশ করা থাকলে আগামিদিনে তাতে B.ED করাটা খুবই প্রয়োজন। শুধু তাই নয়, B.ED-করার ক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষা পাশ করাটা খুবই জরুরি। B.ED-এর জন্যে প্রত্যেক বছর প্রত্যেক রাজ্যে নেওয়া হয়ে থাকে। এই পরীক্ষাতে পাশ করার পর B.ED কলেজে ভর্তি হতে হয়। দুই বছরের এই কোর্স করার পরেই সরকারি কিংবা বেসরকারি স্কুলে পড়ানোর সুযোগ তৈরি হয়ে থাকে। তবে B.ED-এর পর CTET পাশ করাটা খুব প্রয়োজন।

B.EL.ED. (ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন)
B.EL.ED অর্থাৎ ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন। B.EL.ED আসলে একটি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স। এই কোর্স করার পর ছয় বছরের পরে এবং ১২ বছরের নীচে বাচ্চাদের পড়ানোর সুযোগ পাওয়া যাবে। যারা আগামিদিনে শিক্ষক হিসাবেই কেরিয়ার করতে চান তাঁদের কাছে এই ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ। B.EL.ED করতে এন্ট্রান্স পরীক্ষা পাশ করতে হয়, শুধু তাই নয়, কাউন্সিলিংয়ে বসতে হয়। আর তা পাশ করার পরেই B.EL.ED- এডমিশন পাওয়া যায়। এই কোর্স চার বছরের হয়ে থাকে। এই কোর্স করার পর যে কোনও সরকারি কিংবা বেসরকারি স্কুলে পড়ানোর সুযোগ তৈরি হয়।












Click it and Unblock the Notifications