রেলে ২৫০০-র বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি! মাধ্যমিক পাশদের সুযোগ
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পশ্চিম-মধ্য রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিম-মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে ১৯৬১-র অ্যাপ্রেন্সিস আইন অনুযায়ী এই নিয়োগ করা হবে। ১৭ ডিসেম্ব পর্যন্ত এর জন্য আবেদন করা যাবে।
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পশ্চিম-মধ্য রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিম-মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে ১৯৬১-র অ্যাপ্রেন্সিস আইন অনুযায়ী এই নিয়োগ করা হবে। ১৭ ডিসেম্ব পর্যন্ত এর জন্য আবেদন করা যাবে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা ২৫২১। অ্যাপ্রেন্টিস পদে এই নিয়োগ করা হবে। কারপেন্টার, কম্পিউটার অপারেটিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার্সম্যান (সিভিল), ইলেকট্রিশিয়ান ফিটার, পেন্টার, ব্লক স্মিথ, ওয়েল্ডার-সহ বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

কোন ডিভিশনে কত পদ খালি
জেবিপি ডিভিশনে ৮৮৪, বিপিএল ডিভিশনে ৬১৪, কোটা ডিভিশনে ৬৮৫, ডব্লুআরএস কোটায় ১৬০, সিআরডব্লুএস বিপিএল-এ ১৫৮, হেড কোয়ার্টার জেবিপিতে ২০ জনকে নিয়োগ করা হবে।

যোগ্যতা
কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনচম ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাশ হতে হবে ইঞ্জিনিয়ার কিংবা ডিপ্লোমাধারীরা এই পদে আবেদন করতে পারবেন না।

বয়সসীমা এবং প্রার্থী নির্বাচন
আবেদনকারীদের বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারী সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। আবেদনকারীদের আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
যেসব প্রার্থীরা আবেদন করবেন, তাঁদের থেকে দশম শ্রেণিতে পাওয়া নম্বর এবং আইটিআই-তে পাওয়া নম্বর অনুযায়ী তালিকা তৈরি করা হবে। ইউনিট ও ট্রেড অনুযায়ী এই তালিকা তৈরি করা হবে। এরপর নির্দিষ্ট ডিভিশন থেকে প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। যদি কোনও ক্ষেত্রে দুই প্রার্থীর নম্বর এক হয়ে যায়, তাহলে যার বয়স বেশি তাঁকে সুযোগ দেওয়া হবে।

কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের সঙ্গে ১০০ টাকা দিতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন মূল্য লাগবে না।
https://iroams.com/RRCJabalpur/applicationIndex












Click it and Unblock the Notifications