West Central Railway Apprentice Recruitment 2024: ভারতীয় রেলে ফের চাকরির সুযোগ! তাও ক্লাস ১০ পাশে
West Central Railway Apprentice Recruitment 2024: ভারতীয় রেলে ফের চাকরির সুযোগ। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, জব্বলপুর, শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ করবে। গত ৫ অগাস্ট থেকে এই পদের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
আগামী ৪ সেপ্টেম্বর এই পদের জন্য আবেদনের শেষ তারিখ। ইতিমধ্যে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন (West Central Railway Apprentice Recruitment 2024) করবেন জেনে নিন-

- West Central Railway Apprentice Recruitment 2024: অনলাইনের মাধ্যমে হোক আবেদন-
ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, জব্বলপুর, শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ (West Central Railway Apprentice Recruitment 2024) করবে। এই পদের জন্য অনলাইনের মাধ্যমে নিয়োগ করা যাবে। এজন্য রেলের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। এজন্য এই লিঙ্কে - wcr.indianrailways.gov.in ক্লিক করতে হবে। চার তারিখে পর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না বলে জানানো হয়েছে।
- West Central Railway Apprentice Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি-
মোট 3317 পদের জন্য এই নিয়োগ করা হবে। এই শিক্ষানবিশদের বিভিন্ন ডিভিশনের জন্য নিয়োগ (West Central Railway Apprentice Recruitment 2024) করা হবে। কোন ডিভিশনে কত নিয়োগ তা জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি। আর তা জানতে এই ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে - West Central Railway Apprentice Recruitment 2024 -ক্লিক করতে হবে।
- West Central Railway Apprentice Recruitment 2024: যোগ্যতা -
এই পদের যোগ্যতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। সঙ্গে ৫০ শতাংশ মার্কস পেতে হবে। কিছু পদের জন্য আবেদনকারীকে 10 + 2 যোগ্যতা থাকতে হবে। থাকতে হবে বিজ্ঞান নিয়ে বিশেষ পড়াশোনা (West Central Railway Apprentice Recruitment 2024)।
West Central Railway Apprentice Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য -
নুন্যতম ১৫ বছর থেকে এই পদের জন্য আবেদন (West Central Railway Apprentice Recruitment 2024) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৪ বছর।
West Central Railway Apprentice Recruitment 2024: মেধার ভিত্তিতে হবে নিয়োগ -
এই পদের জন্য নিয়োগ মেধার ভিত্তিতে হবে। পরীক্ষা দেওয়ার কোনও প্রয়োজন হবে না।












Click it and Unblock the Notifications