West Bengal Teacher Recruitment 2023: শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ বাংলায়! কললেটার দেওয়ার প্রক্রিয়া শুরু
West Bengal Teacher Recruitment 2023: বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ! উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের কললেটার দেওয়ার প্রক্রিয়া শুরু। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কললেটার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে।
স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় থাকা প্রার্থীদের এই কাউন্সিলিং প্রক্রিয়ার (West Bengal Teacher Recruitment 2023) ডাকবে। এমনটাই জানা গিয়েছে।

- West Bengal Teacher Recruitment 2023:
এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। আর সেই ওয়েবসাইট অনুযায়ী, কবে কোন বিষয়ের কাউন্সেলিং, সময়সীমা সমস্ত বিষয় জানানো হয়েছে। আর এরপরেই প্রার্থীদের কললেটার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে চাকরি প্রার্থীদের তথ্য যাচাই করা হচ্ছে। আর সেজন্যে প্রার্থীদের নাম-রোল নম্বর এবং আধার নম্বর দিতে হয়। এমনকি প্রার্থীদের ছবিও আপলোড করতে হচ্ছে।
- West Bengal Teacher Recruitment 2023:
দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়া নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে সেজন্যে পুরো বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে করা হচ্ছে। সমস্ত তথ্য যাচাই করে নেওয়া হচ্ছে। আর সেই সমস্ত তথ্য যাচাই করার পরেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে কললেটার ডাউনলোড করা যাবে। অন্যদিকে চাকরি প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র দেওয়া যাবে না। এমনটাই নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের।
- West Bengal Teacher Recruitment 2023:
আর তাই সম্মতিপত্র বা এক্সেপ্টেন্স লেটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। যাতে চাকরি পেতে আগামীদিনে কোনও সমস্যা না হয় সেজন্যেই এই সিদ্ধান্ত এসএসসির। বিশেষ করে আদালত রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র দেওয়ায় ছাড়পত্র দিলে এই সম্মতিপত্রই কাজে আসবে। পাশাপাশি কাউন্সেলিং প্রক্রিয়ায় মেধাতালিকায় থাকা চাকরিপ্রার্থীরা নিজেদের পছন্দমতো স্কুল বেছে নিতে পারবেন।
- West Bengal Teacher Recruitment 2023:
অন্যদিকে আগামী ডিসেম্বরে ফের একবার টেট পরিক্ষা মেনে পর্ষদ। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আগামী সাত ডিসেম্বর এই পরীক্ষা হতে পারে বলে জানা গিয়েছে। টেট পরীক্ষা হলেও শিক্ষক নিয়োগ হবে কিনা তা স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications