West Bengal Sarkari Job 2021: কলকাতা পুরসভাতে প্রচুর নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেশের কর্মসংস্থান। ক্রমশ বেকার বাড়ছে। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর বাংলাতে। বেশ কিছু সরকারি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যার মধ্যে অন্যতম Kolkata Municipal Corporation
খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেশের কর্মসংস্থান। ক্রমশ বেকার বাড়ছে। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর বাংলাতে। বেশ কিছু সরকারি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
যার মধ্যে অন্যতম Kolkata Municipal Corporation (KMC)। একাধিক পদের জন্যে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে KMC। মেডিক্যাল অফিসার পোস্টের জন্যে এই নিয়োগ করা হবে।
যোগ্য প্রার্থীদের অনলাইনে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। প্রায় ৩৬টি পদের জন্যে এই নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যারা পশ্চিমবঙ্গ সরকারের (WB Government jobs) চাকরির জন্যে অপেক্ষা করছেন তাঁরা অবশ্যই এই ( Kolkata Municipal Corporation recruitment 2021) পদের জন্যে আবেদন করতে পারেন।\

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে
কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। পুরসভার ওয়েবসাইটেই এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদন কিংবা রেজিস্ট্রেশনের শেষ তারিখ 04.10.2021। ফলে হাতে আরও মাত্র কয়েকটি দিন পড়ে রয়েছে। নির্দেশিকাতে জানানো হয়েছে যে, রেজিস্টার আবেদনকারী তাঁদের আবেদন 07.10.2021 তারিখের মধ্যেই করে ফেলতে হবে। আবেদনকারী অনলাইনেই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন। এবং অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। ওয়েবসাইটগুলি হল- www.kmcgov.in এবং www.mscwb.org। তবে এই আবেদনকারীকে এই চাকরির জন্যে পুরসভার তরফে যে সমস্ত নথি চাওয়া হবে তা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-
আবেদণকারী প্রার্থীকে অবশ্যই MBBS হতে হবে। যে কোনও অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি নিয়ে পাশ করলেই চাকরির জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে আরও ভালো ভাবে জরুরি তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন।

আবেদনের বয়সসীমা এবং আবেদনমূল্য
এই পদের জন্যে নুন্যতম ১৮ বছর থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩৭ বছর পর্যন্ত এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে বেশ কিচু ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে বিজ্ঞপ্তি আরও ভালো ভাবে পড়তে বলা হয়েছে। তবে আবেদনের ক্ষেত্রে কিছু মূল্য নির্ধারিত করা হয়েছে। UR/ OBC আবেদনকারীদের জন্যে ২২০ টাকা ধারজ করা হয়েছে। SC/ ST/ PH আবেদনকারীদের জন্যে ৭০ টাকা। পেমেন্ট অনলাইন এবং অফলাইনের মাধ্যমে করা যাবে।

আবেদনের পদ্ধতি
mscwb.org. প্রথমেই সরকারি ওই ওয়েবসাইটে যেতে হবে। এরপর Recruitment Examination এই অপশনে ক্লিক করতে হবে। এবার 2021 for the post of Medical Officer (General) under Kolkata Municipal Corporation একটা পেজ খুলে যাবে। ভালো ভাবে নোটিফিকেশন টা পড়ে নিন। খুব যত্ন নিয়ে পড়ে গোটা ফর্মটা ফিলাপ করে নিন। যেভাবে পদ্ধতি বলা হয়েছে সেভাবে পেমেন্ট করতে হবে টাকা। এরপর ফর্মটি সাবমিট করুন এবং হার্ডকপির একটি প্রতিলিপি নিজের কাছে রেখে দিন। প্রয়োজনে লাগতে পারে। তবে অবশ্যই আবেদনের আগে ভালো ভাবে আবেদনটি পড়ে নিন। তবে কোনও ভাবে জালিয়াতির স্বীকার হবেন না।












Click it and Unblock the Notifications