West Bengal Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ বেঞ্চ গঠন প্রধান বিচারপতির
West Bengal Recruitment Scam: স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় নয়া ডিভিশন বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সমস্ত এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতির মামলার শুনানি হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসি মামলায় (West Bengal Recruitment Scam) নতুন বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। খুব শীঘ্রই সমস্ত মামলার শুনানি হবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এখন দেখার এই মামলা কোন দিকে মোড় নেয়।

গত কয়েকদিন আগে স্কুল সার্ভিস নিয়োগ (West Bengal Recruitment Scam) দুর্নীতি সমস্ত মামলা কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এমনকি এই সমস্ত মামলার শুনানির জন্যে নতুন বেঞ্চ গঠনেরও নির্দেশ প্রধান বিচারপতিকে দেয় সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশ মেনেই আজ শুক্রবার বিশেষ বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টের। অন্যদিকে মামলার বিচার আগামী ছয়মাসের মধ্যে শেষ করা যায় সেই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি (West Bengal Recruitment Scam) মামলার তদন্ত আগামী তিন মাসের মধ্যে তদন্তকারী সংস্থাকে শেষ করতে হবে বলেও নির্দেশ রয়েছে দেশের শীর্ষ আদালতের। উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নির্দেশ মেনেই প্রথমে সিবিআই এবং পরে ইডি এই মামলায় তদন্ত করছে। আর এই তদন্তে প্রথম শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।
ধাপে ধাপে এসএসসি সহ একাধিক তৃণমূল নেতাকেও গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। অন্যদিকে হাইকোর্টে দুর্নীতি (West Bengal Recruitment Scam) নিয়ে একাধিক মামলা হয়েছে। কখনও সিঙ্গল বেঞ্চ আবার কখনও ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছে। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও মামলা হয়। গত শুনানিতে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তা হবে নির্দিষ্ট বেঞ্চে।












Click it and Unblock the Notifications