West Bengal Recruitment Scam: টেট না দিয়েই শিক্ষক! ৯৪ জনের চাকরি বাতিল প্রাথমিক শিক্ষা পর্ষদের
West Bengal Recruitment Scam: ৯৪ জনের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ৯৪ জন শিক্ষকের নিয়োগের নথি খতিয়ে দেখা হয়। আর এরপরেই পর্ষদের তরফে সবার নিয়োগপত্র বাতিল করা হয়েছে। আর তা সবটাই করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে এসেছে।
অন্যদিকে নিয়োগের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আর এর মধ্যেই বড় পদক্ষেপ (West Bengal Recruitment Scam) প্রাথমিক শিক্ষা পর্ষদের। জানা যায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে মোট ৯৬ জন প্রাথমিক শিক্ষককে তলব করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত ন্থি যাচাই করতেই তাঁদের ডেকে পাঠানো হয়।

একেবারে গভীরে গিয়ে সমস্ত নথি যাচাই করা হয়। দেখা যায়, প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ টেটের (West Bengal Recruitment Scam) কোনও নথিই নেই ৯৪ জনের। ফলে টেট না দিয়েই দিনের পর দিন শিক্ষিকতা করছেন ওই ৯৪ জন। পুরো বিষয়টিই কলকাতা হাইকোর্টকে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
সমস্ত নথি এবং তথ্য যাচাই করে অবিলম্বে এই বিষয়ে পর্ষদকে পদক্ষেপ নেওয়ার কথা জানায় কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, নিয়োগ বাতিলের বিষয়ে জানায় আদালত। আর এরপরেই এদিন ৯৪ জনের প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যা বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এই নিয়োগ ২০১৬ থেকে ১৭ সালের মধ্যে হয়। আর সেই সমস্ত পর্ষদের দায়িত্বে ছিলেন মানিক ভট্টাচার্য।
এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, পর্ষদকে যোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আরও উদ্যোগী হবে। নিয়োগ দুর্নীতির কারণে অনেক যোগ্য বঞ্চিত হয়েছেন। তাঁদের নিয়ে আদালত চিন্তিত। ফলে যোগ্যদের নিইয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্যে পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি সিনহা।
একই সঙ্গে প্রাথমিকে কোন জেলায় কত শূন্যপদ সেই সংক্রান ত রিপোর্টও জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ২০১৬ এবং ২০২০ সালের নিয়োগের প্যানেল প্রকাশের কথাও মামলার শুনানিতে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications