Primary Teacher Recruitment 2023: প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় আপডেট! কবে হবে মেধাতালিকা প্রকাশ
West Bengal Primary Teacher Recruitment 2023: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় শেষের দিকে! গত ডিসেম্বর মাস থেকে শুরু হয় এই প্রক্রিয়া। তবে আগামী ফের একবার ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ( Primary Teacher Recruitment) প্রকাশ করেছে পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৪ জুলাই এই ইন্টারভিউ নেওয়া হবে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রার্থীদের এই ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সম্ভবত এটাই শেষ ইন্টারভিউ। এরপর আর কারোর ইন্টারভিউ নেওয়া হবে না বলেই পর্ষদ সূত্রে খবর। আর এরপরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে।
পর্ষদ চাইছে দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের ( Primary Teacher Recruitment 2023) প্যানেল প্রকাশ করতে। আর সেই লক্ষ্যেই পর্ষদ আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। দীর্ঘ একমাস পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলায় সেভাবে প্রক্রিয়া চালানো যায়নি।
তবে পুজোর আগেই প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করা যায় কিনা সে বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কাজ করছে বলে জানা যাচ্ছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, সামনেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে। আর তা শেষ হলে নতুন করে আর কোনও প্রার্থী বাদ থাকছে না ইন্টারভিউয়ের জন্যে। আর এরপরেই প্ন্যানেল-মেধা তালিকা প্রকাশের কাজ শুরু হবে। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এই বিষয়ে কাজ চলছে।
তবে প্যানেল কিংবা মেধা তালিকা কবে প্রকাশ করা সম্ভব সে বিষয়ে কোনও ধারণা দিতে পারেননি গৌতম পাল। যদিও মেধা তালিকা প্রকাশ করার আগে সতর্ক পর্ষদ। বিশেষ করে দুর্নীতি রুখতে প্রথম থেকেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজেও সতর্ক পর্ষদ। ডকুমেন্ট কোথাও নকল হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রেও এবার বিশেষ সতর্ক ছিল।
গোটা প্রক্রিয়াই ভিডিও করা হয়েছে। এমনকি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও নথি ভিডিও করে রাখা হয়েছে। বলে রাখা প্রয়োজন, প্রায় ১৩ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। আর পুজোর আগেই যদি এই প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে অনেকের মুখেই হাসি ফুটবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications