কোভিড পরিস্থিতিতেও হাজার হাজার কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কোভিড পরিস্থিতিতেও হাজার হাজার কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে
করোনা পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। রাজ্যে আগামী ৩ বছরে ২৬৪০০ পুলিশকর্মী নিয়োগ করা হবে। পুলিশ দিবসে সরকারি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়োগে রাজ্যে পুলিশি ব্যবস্থার উন্নতি হবে বলেও সরকারি সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।

৩ বছরে ২৬৪০০ পুলিশকর্মী নিয়োগ
সামনের ৩ বছরে রাজ্যে আরও ২৬৪০০ পুলিশকর্মী নিয়োগ করা হবে। এব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরমধ্যে রয়েছে ২৪ হাজার কনস্টেবল এবং ২৪০০ সাবইনস্পেক্টর।

রাজ্যে পুলিশের সংখ্যা বৃদ্ধি
রাজ্য পুলিশের শক্তি বৃদ্ধি করা হয়েছে গত নয় বছরে। গত নয় বছরে ১.৭৬ লক্ষ পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে।

পুলিশ রেশনের উন্নতি করা হবে
একইসময়ে রাজ্য সরকারের তরপে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুলিশের রেশনেরও উন্নতি করা হবে।

রাজ্যে পুলিশি ব্যবস্থার উন্নতি হবে
এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাজ্য পুলিশে এই ২৬৪০০ লোকবল যুক্ত হলে রাজ্যে পুলিশি ব্যবস্থার উন্নতি হবে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications