WB Madhyamik Result 2024: কাউন্টডাউন শুরু! বৃহস্পতিবার সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশ

WB Madhyamik Result 2024: কাউন্টডাউন শুরু! আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ২রা ফেব্রুয়ারি থেকে। যা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি।

পরীক্ষা শেষের ঠিক ৮০ দিনের মাথায় এই ফলাফল প্রকাশিত (WB Madhyamik Result 2024) হতে চলেছে। জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা। ফলে লক্ষ লক্ষ পড়ুয়া এখন মাধ্যমিকের ফলাফল প্রকাশের অপেক্ষায়।

WB Madhyamik Result 2024

যা খবর, বৃহস্পতিবার সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ (WB Madhyamik Result 2024) করা হবে। ঘোষণা করা হবে মেধাতালিকা। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর এই দুই ওয়েবসাইট অর্থাৎ www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in - এ ক্লিক করে মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Result 2024) জানতে পারবেন। এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকেও মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন পরিক্ষার্থীরা।

পাশাপাশি এসএমএসের মাধ্যমেও মাধ্যমিকের ফলাফল লক্ষাধিক পরিক্ষার্থীরা জানতে (WB Madhyamik Result 2024) পারবেন বলে খবর। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকেই পরিক্ষার্থীরা মার্কশিট পাবেন। নিজের স্কুল থেকে তা সংগ্রহ করতে হবে। তার আগে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে সকাল ১০ টা থেকে মার্কশিট দেওয়া হবে। তা সংগ্রহ করবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এরপরেই তা ছাত্রছাত্রীরা সংগ্রহ করতে পারবে। এমনটাই জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে ৯ লাখ পরীক্ষার্থী (WB Madhyamik Result 2024) বসেন। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) কারণে পরিক্ষা এবার অনেকটাই হয়ে যায়। এমনকি বেশ কিছু পরীক্ষায় পদ্ধতিতে বদলও আনা হয়। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ৯টা ৪৫ মিনিট থেকে।

এমনকি পরীক্ষায় প্রশ্নপয়ত ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। খোলা হয় কন্ট্রোল রুম। এছাড়াও একাধিক পদ্ধতি নেওয়া হয়। এবার ফল প্রকাশের পালা! সমস্ত পরিক্ষার্থীদের one india bangla-r তরফে শুভেচ্ছা। জানা গিয়েছে, ফল বেরনোর পর শুক্রবারই একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

কীভাবে ফল দেখবেন উপরের লিঙ্কে ক্লিক করে জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+