West Bengal Job Vacancy 2024: শতাধিক শূন্যপদে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ, আবেদন করা যাবে ৬৪ বছর বয়স পর্যন্ত
West Bengal Job Vacancy 2024: চাকরির বাজারে বড় খবর! একাধিক সরকারি স্কুলে কর্মী নিয়োগের খবর। তবে এই নিয়োগ হবে পুরুলিয়ার বিভিন্ন সরকারি স্কুলে। ইতিমধ্যে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার একাধিক ব্লকের মডেল স্কুল এবং ইন্টিগ্রেটেড সরকারি স্কুলে এই নিয়োগ করা হবে।
কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের (West Bengal Job Vacancy 2024) জন্যে আবেদন করতে হবে।

- West Bengal Job Vacancy 2024: কীভাবে আবেদন
শিক্ষক এবং শিক্ষাকর্মী পদের জন্যে নিয়োগ (West Bengal Job Vacancy 2024) করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্যে নিয়োগ করা হবে। আগামী ৮ জানুয়ারি থেকে এই পদের জন্যে ইন্টারভিউ নেওয়া হবে। বেশ কয়েকটি স্কুলে এই নিয়োগ করা হবে। সেই মতো ১০, ১১, ১৫ এবং ১৬ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। আর তা নেওয়া হবে পুরুলিয়া সদর, ঝালদা, মানবাজার, রঘুনাথপুরের এসডিও অফিস এবং পুরুলিয়ার কালেক্টরেটের এডিএমের অফিসে।
- West Bengal Job Vacancy 2024: পড়ুন বিজ্ঞপ্তি
ইন্টারভিউ চলাকালীন বেশ কিছু নথি সঙ্গে রাখতে হবে। তা অবশ্যই নিয়োগ সংক্রান্ত (West Bengal Job Vacancy 2024) বিজ্ঞপ্তিতে দেখে নিতে হবে। আর এজন্যে এই লিঙ্কে- West Bengal Job Vacancy 2024 ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে- https://purulia.gov.in/bn/notice_category/- ক্লিক করেও বিস্তারিত জানা যাবে।
- West Bengal Job Vacancy 2024: শূন্যপদ সংক্রান্ত তথ্য
পুরুলিয়া জেলায় অবস্থিত স্কুলগুলিতে অতিথি শিক্ষক/অতিথি স্টাফ, গ্রুপ-সি/অতিথি স্টাফ, গ্রুপ-ডি/অতিথি স্টাফ পদে নিয়োগ (West Bengal Job Vacancy 2024) করা হবে। পুরুলিয়া গর্ভনমেন্ট মডেল স্কুল, বলরামপুর মডেল স্কুল সহ জেলার একাধিক স্কুলে এই নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক। আগামী ছয়মাসের জন্যে এই নিয়োগ করা হবে। প্রয়োজনে পরে মেয়াদ বাড়ানো হতে পারে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- West Bengal Job Vacancy 2024: থাকতে হবে অভিজ্ঞতা
এই পদে আবদনের ক্ষেত্রে আবেদনকারীর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক হিসাবে কাজ করেছেন এমনদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ৬৪ বছরের মধ্যে হতে হবে এই বিষয়ে আরও বিস্তারিত জেনেই এই পদের (West Bengal Job Vacancy 2024) জন্যে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications