West Bengal Job 2024: মুর্শিদাবাদ জেলায় একাধিক পদে নিয়োগ, মাধ্যমিক পাশ করলেই করা যাবে আবেদন
West Bengal Job 2024: বাংলায় থেকে কাজ করতে চান? তাহলে আপনার জন্য সুখবর। মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। মূলত অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফে এই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কোথায় কিভাবে আবেদন করবেন বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বড় সুযোগ বাংলার বেকার যুবক-যুবতীদের ((West Bengal Job 2024) জন্য।

- West Bengal Job 2024: কোথায় আবেদন করবেন-
অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগের মাধ্যমে নিয়োগ (West Bengal Job 2024) করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - https://murshidabad.gov.in/ গিয়েও আবেদন করতে হবে। রিক্রুটমেন্ট' বিভাগে এই আবেদন করতে হবে। মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদনের শেষ তারিখ কিন্তু মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর। রাত ১২ টার আগে আবেদন করতে হবে।
- West Bengal Job 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি -
West Bengal Job 2024: সুপারিন্টেনডেন্ট, কেয়ারটেকার, মেট্রন, কুক, হেল্পার, কর্মবন্ধু, দারোয়ান কাম নাইট গার্ড পদে নিয়োগ (West Bengal Job 2024) করা হবে কর্মী। মোট ১২ টি শূন্যপদের জন্য আবেদন করতে হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে - https://murshidabad.gov.in/notice_category/recruitment/ - ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করুন। এই নিয়োগ কিন্তু চুক্তি অনুজায়ী হবে। কাজ মতো চুক্তির মেয়াদ বাড়াতে হবে।
- West Bengal Job 2024: শিক্ষাগত যোগ্যতা এবং বয়স-
অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগের মাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ বছর বয়স থেকেই এই পদের (West Bengal Job 2024) জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর। একাধিক পদ রয়েছে। সেই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাও আলাদা। তবে নুন্যতম মাধ্যমিক পাশে এই পদের জন্য আবেদন করা যাবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হলেও এই পদের জন্য আবেদন করা যাবে। জানতে হবে বাংলা ভাষা। বিস্তারিত জেনেই আবেদন করুন।
- West Bengal Job 2024: বেতন-
একাধিক পদের জন্য নিয়োগ (West Bengal Job 2024) করা হবে। বেতন আলাদা। ১৫ হাজার থেকে বেতন স্কেল শুরু।












Click it and Unblock the Notifications