West Bengal Health Recruitment: প্রকাশিত প্যানেল, এক হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ স্বাস্থ্য দফতরে
West Bengal Health Recruitment: স্বাস্থ্য দফতরে ( health department) নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ১৪২৯ জনকে নিয়োগ করা হবে। তবে চিকিৎসক পদের ( Doctor) জন্যে এই নিয়োগ করা হবে। দফায় দফায় হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ করবে বলে জানা গিয়েছে।
বেশ কিছু বিভাগের একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। ইতিধ্যে সেই সমস্ত নিয়োগে ছাড়পত্র দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

এবার চিকিৎসকদের নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ( west bengal health department)। সংরক্ষিত শ্রেণির চিকিৎসক নিয়োগে বোর্ডের তরফে একটি ড্রাইভ চালানো হয়। মূলত দু'ধরনের চিকিৎসক নেওয়া হবে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও) পদে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। পাশাপাশি স্পেশালিস্ট পদের জন্যেও হবে এই নিয়োগ।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্যে প্যানেল অগাস্টের মাঝেই প্রকাশিত হয়েছিল। প্রায় ৭৫০ জনকে এই পদে নিয়োগ করা হবে বলে প্যানেল প্রকাশ হয়। কিন্ত্য ৪৪৮ জনের প্যানেল প্রকাশিত হয়েছে। অন্যদিকে স্পেশালিট পদের জন্যেও প্যানেল প্রকাশিত হয়েছে। আড়াইশো চিকিৎসকের প্যানেল প্রকাশিত হয়েছে। ফলে আপাতত ৭০০ চিকিৎসকের প্যানেল প্রকাশিত হয়েছে বলেই খবর। আর তা প্রকাশ হওয়ার পরেই নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর।
অন্যদিকে সিনিয়র আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার (এসএমও) পদের জন্যেও নিয়োগ করা হবে। ৩২ জনকে নিয়োগ করা হবে। এমনটাই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে। খুব শীঘ্রই আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। এমনকি পুজোর আগেই যাবতীয় প্রক্রিয়া শুরু শেষ হয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। বোর্ডের চেয়ারম্যান বিধায়ক ডাঃ সুদীপ্ত রায় বাংলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জরুরি বিভাগের তালিকায় রয়েছে স্বাস্থ্য দফতর। আর সে কথা মাথায় রেখেই যাবতীয় কাজ হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের অভাব কিছুটা হলেও মিটবে বলে আশা সংশ্লিষ্টমহলের।












Click it and Unblock the Notifications