কোভিড যুদ্ধে সৈন্য সংগ্রহে রাজ্যের সরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে এবং কীভাবে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে পারবেন, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৪৬৬
কোন কোন শূন্যপদ
১) মেডিক্যাল অফিসার - ৭৭
২) স্পেশালিস্ট ডাক্তার - ৪৪
৩) স্টাফ নার্স - ৩৪৫
কোথায় নিয়োগ : উত্তর ২৪ পরগনার বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।
কতদিনের চুক্তি : ২ মাসের চুক্তিতে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।
কোন কোন হাসপাতালে নিয়োগ
১) সিএনসিআই - ২১৬
২) অশোকনগর এসজিএইচ - ১২
৩) বরানগর এসজিএইচ - ৪৬
৪) বারাসত ডিএইচ - ১০
৫) বনগাঁ এসডিএইচ - ১০
৬) গোবরডাঙা আরএইচ কোভিড হাসপাতাল - ১৭
৭) পানিহাটি এসডিএইচ - ১২
৮) শ্রী বলরাম সেবা মন্দির এসজিএইচ -৮
৯) নৈহাটি এসডিএইচ - ১৪
বেতন
১) মেডিক্যাল অফিসার - ৪০ হাজার টাকা।
২) স্পেশালিস্ট ডাক্তার - ৫০ হাজার টাকা।
৩) স্টাফ নার্স - ১৭২২০ টাকা।
বিজ্ঞপ্তি : http://www.north24parganas.gov.in/sites/default/files/uploads0/Recruitments/recruitment%20notice.pdf লিঙ্কে ক্লিক করুন।












Click it and Unblock the Notifications