West Bengal Govt Jobs 2024: ঝাড়গ্রামে আয়ুষ মিশন প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ, কীভাবে আবেদন জানুন
West Bengal Govt Jobs 2024: বাংলায় থেকে কাজের বড় সুযোগ। বিশেষ করে যারা ঝাড়গ্রামে থেকে কাজ করতে চান তাদের কাছে তো বটেই। সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় আয়ুষ মিশন প্রকল্পের অধীনে এই নিয়োগ (West Bengal Govt Jobs 2024) করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন জানান।

West Bengal Govt Jobs 2024: কীভাবে নিয়োগ
ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন (West Bengal Govt Jobs 2024) করতে হবে। এজন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - https://www.wbhealth.gov.in/pages/career ক্লিক করতে হবে।
বেশ কিছু নথি সহকারে আবেদন জানাতে হবে। পাশাপাশি সেখান থেকে ফর্ম ডাউনলোড করে অফলাইনেও আবেদন জানাতে হবে। মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর।
West Bengal Govt Jobs 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি-
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ (West Bengal Govt Jobs 2024) করা হবে। জাতীয় আয়ুষ মিশন প্রকল্পের অধীনে নিয়োগ হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।
যার মধ্যে আছে স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স), কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান), স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন) সহ একাধিক শূন্যপদ। আবেদনের আগে ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট ভালো ভাবে পড়ে নিন।
West Bengal Govt Jobs 2024: বয়স এবং যোগ্যতা
স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, নুন্যতম ২১ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন করা (West Bengal Govt Jobs 2024) যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কিছু পদের জন্য ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্য দফতরের তরফে ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৬২ বছর। বিস্তারিত জেনেই আবেদন জানান। অন্যদিকে বিভিন্ন পদের জন্য যোগ্যতা আলাদা। এক্ষেত্রে বিজ্ঞপ্তি পড়েই আবেদন জানান। নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।












Click it and Unblock the Notifications