West Bengal Govt Jobs 2023: অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরির সুযোগ মমতার বাংলায়! কীভাবে পাবেন জানুন

West Bengal Govt Jobs 2023: অনেকেই বাংলায় থেকে কাজ করতে চান! কিন্তু তা সবসময় সম্ভব হয় না। কিন্তু এমন চাকরি প্রার্থীদের কাছে দারুন সুযোগ। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলায় থেকে যারা কাজ করতে চান তাদের জন্যে বড় সুযোগ।

এই জেলায় একাধিক শূন্যপদে কর্মী ( West Bengal Govt Jobs 2023) নিয়োগ করা হবে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর ( Paschim Medinipur) জেলা প্রশাসনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে তা স্পষ্ট ভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরির সুযোগ মমতার বাংলায়!

West Bengal Govt Jobs 2023: নিয়োগ সংক্রান্ত তথ্য

'অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কলেক্টর' এর তরফে বিস্তারিত ভাবে নিয়োগের বিষয়ে জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মূলত অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক।

প্রয়োজনে ফের একবার বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। তবে উল্লেখযোগ্য ভাবে এই পদের জন্যে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। সরকারি পদ থেকে যারা অবসর নিয়েছেন তাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

West Bengal Govt Jobs 2023: জরুরি তথ্য

মূলত তিনটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। মাথায় রাখতে হবে যারা এই শূন্যপদের জন্যে আবেদন করবেন তাদের বয়স অবশ্যই ৬৩ বছরের মধ্যে হবে। প্রতি মাসে অ্যাকাউন্ট্যান্ট পদের জন্যে ১২ হাজার টাকা করে দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পাবেন ১১ হাজার টাকা।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে - West Bengal Govt Jobs 2023 ক্লিক করতে হবে।

West Bengal Govt Jobs 2023: কীভাবে নিয়োগ

'ওয়াক ইন ইন্টারভিউ'-এর মাধ্যমে এই পদের জন্যে নিয়োগ করা হবে। আগামী ৯ অগাস্ট ইন্টারভিউয়ের জন্যে দিন ঠিক করা হয়েছে। সাড়ে ১০টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। শুধু ইন্টারভিউ নয়, লিখিত পরীক্ষা এবং কম্পিউটারের পরীক্ষাও নেওয়া হবে।

ওয়াক ইন ইন্টারভিউতে বসার আগে বেশ কিছু প্রমান্য নথগি জমা করতে হবে। এই বিষয়ে সমস্ত কিছু জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এছাড়াও ভালো করে ওয়েবসাইটি দেখতে হবে। লিঙ্কটি হল - https://www.paschimmedinipur.gov.in/ দেরি করে আগামী ৯ তারিখ পৌঁছে যান বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+