West Bengal Civil Service: WBCS-এ ব়্যাঙ্ক ২৭, টিউশন পড়ানো রুকাইয়ার সাফল্যে চমকে যাচ্ছে দৌলতাবাদ
West Bengal Civil Service: অতি সাধারণ পরিবারের কন্যা সে! প্রাইভেট টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ জোগাড় করতে হতো। কিন্তু পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় যে সে এত বড় সাফল্য পাবে তা ভাবতেও পারেননি কেউ। তাঁর নাম রুকাইয়া সুলতানা। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের বাসিন্দা সে। WBCS পরীক্ষায় ২৭ ব়্যাঙ্ক করে অনন্য নজীর করেছেন দৌলতাবাদের রুকাইয়া। আর তাঁর এই সাফল্যে গর্বিত গোটা গ্রাম।
মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের থানার অন্তর্গত রুহিয়া গ্ৰামের বাসিন্দা রুকাইয়া সুলতানা। ছোট থেকেই ছিল মেধাবী। আর মেধাবী সত্ত্বেও জীবনে ইচ্ছা ছিল WBCS আধিকারিক হবেন। মনের জোড় আর অদম্য ইচ্ছা। ইচ্ছা শক্তি কে কাজে লাগিয়ে এবছর সাফল্যতা পেল রুকাইয়া সুলতানা।

West Bengal civil service ( Exicutive ) পরীক্ষায় টোটাল মেরিটলিস্ট ৮৪ এর মধ্যে ২৭তম ব়্যাঙ্ক করে উত্তীর্ণ হয়ে নজর কাড়লেন সুলতানা।
একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে এসেছে রুকাইয়া সুলতানা। বাবা রুহুল হোসেন ক্ষেতিবাড়ী করেন। মাতা আরজুমা খাতুন পার্শ্ব শিক্ষিকা। অভাবের সংসারে পড়াশোনার হাল ধরতে নিজে টিউশন পড়িয়ে উপার্জন করতে দ্বিধাবোধ করেনি রুকাইয়া সুলতানা। রুকাইয়া সুলতানার এমন সাফল্যে পরিবারে নেমে এসেছে খুশির হাওয়া। এ যেন অনন্য উপহার পরিবারের কাছে।
আগামী দিনে উচ্চ পদস্থ আধিকারিক পদে বসে জনগনের জন্য কাজ করতে চান বলেই জানিয়েছেন রুকাইয়া সুলতানা। শুধু তাই নয়, প্রচন্ড পরিশ্রম এবং একটানা পরিশ্রম করলে WBCS সাফল্য আসবে। আমিও পেরেছি, যারা চেষ্টা করবে তারাও সাফল্য পাবে বলেই মনে করছেন সুলতানা। তাই নিজের তাগিদ ও প্রবল ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছে।

তবে প্রত্যেকদিন সঠিকভাবে নিদিষ্ট নিয়ম মেনে পড়াশুনো করতে হবে। আর তাতে সাফল্য আসবে বলেও জানিয়েছেন রুকাইয়া সুলতানা।
এদিকে রুকাইয়া সুলতানার সাফল্য গর্বিত অনেকেই। রুকাইয়া সুলতানার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ। আগামীতে উচ্চ পদস্থ আধিকারিক হয়ে জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওসি দেবাশীষ বাবু। সেই সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তা দেন দৌলতাবাদ থানা এলাকার বুদ্ধিজীবী মহল সহ এলাকাবাসীরা।












Click it and Unblock the Notifications