১৫,২৮৪টি শূন্যপদ পূরণে মেধা তালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের

১৫,২৮৪টি শূন্যপদ পূরণে মেধা তালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের

রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে প্রচুর শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন কোন ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তি ও মেরিট লিস্ট দেখা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। মোট কতগুলি শূন্যপদ পূরণ করা হবে, তাও জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

মোট শূন্যপদ

মোট শূন্যপদ

মোট ১৬ হাজার খালি পদের মধ্যে ১৫,২৮৪টি মেরিট লিস্ট প্রকাশের মাধ্যমে পূরণ করা হবে। অবশিষ্ট ১২১৬টি পদের জন্য তাদেরই নির্বাচন করা হবে, অনলাইনে আবেদন করেও যাদের নাম মেধা তালিকায় ওঠেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যারা অফলাইনে আবেদন করেছেন, তাদেরও অবশিষ্ট তালিকার মধ্যে অন্তর্ভূক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কী নিয়ম করা হল

কী নিয়ম করা হল

কলকাতা হাইকার্টের নির্দেশে অফলাইনে আবেদন করা প্রার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হলে, তাঁরা ২০১৪ সালের টেচ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। ২০১৭ সালের উচ্চ আদালতে দায়ের হওয়া রিট পিটিশনের প্রেক্ষিতে ২০১৮ সালের রায় এবং অন্যান্য মামলার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া এখনও চূড়ান্ত না হওয়ায়, সেই সব প্রার্থীদের সদ্য প্রকাশিত মেধা তালিকায় রাখা হয়নি।

বিকল্প ভাবনা

বিকল্প ভাবনা

অবশিষ্ট অফলাইন প্রার্থীদের মধ্যে যাঁরা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত মেধা তালিকায় থাকা নামের সম বা অধিক নম্বর পাবেন, তাঁদেরও নিয়োগের জন্য নির্বাচন করা হবে। ২০১৬ সালে তৈরি হওয়া আইন মেনে এই প্রক্রিয়া চালানো হবে।

কোন কোন ওয়েবসাইটে চোখ রাখতে হবে

কোন কোন ওয়েবসাইটে চোখ রাখতে হবে

প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং মেধা তালিকা দেখতে হলে www.wbbpe.org এবং http://wbbprimaryeducation.org ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+