WBSETCL Recruitment: রাজ্য বিদ্যুৎ দফতরের নিয়োগের বিজ্ঞপ্তি! লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা ৮১। গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল) ও টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৬৬ টি টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল) অ্যাপ্রেন্টিস এবং ১৫ টি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য। গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল) অ্যাপ্রেন্টিস-এ অসংরক্ষিতদের জন্য পদ রয়েছে ৮ টি। তফশিলি জাতি ৩, উপজাতি ১ টি, ওবিসি এ ২, ওবিসি বি ১ টি পদ সংরক্ষিত। অন্যদিকে
টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল) অ্যাপ্রেন্টিস-এ ৪০ টি পদ অসংরক্ষিত। ১১ টি পদ তফশিলি জাতি, ৩ টি এসটি, ৭ টি ওবিসি এ এবং ৫ টি ওবিসি বি-র জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা
গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল) অ্যাপ্রেন্টিসের জন্য ৪ বছরের পুরো সময়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে এআইসিটিই স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে। টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) অ্যাপ্রেন্টিসের জন্য ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের পুরো সময়ে ডিপ্লোমা পাশ হতে হবে, পশ্চিমবঙ্গে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

বয়সসীমা ও বেতন
গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল) অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ২২ বছরের মধ্যে আর টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) অ্যাপ্রেন্টিসের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। মাসিক বেতন হবে টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) অ্যাপ্রেন্টিসের ৮ হাজার টাকা এবং গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল) অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ৯ হাজার টাকা।

নিয়োগ পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। তবে এর জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যপ্রার্থীকে বেছে নেওয়া হবে। আবেদন করার আগে আবেদনকারীরে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://www.wbsetcl.in/career/Advertisement%20-%20revised.pdf












Click it and Unblock the Notifications