WB Police Constable Recruitment: ১২ হাজার কনস্টেবল পদে নিয়োগ, বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Police Constable Recruitment: সামনেই লোকসভা নির্বাচন। আর সে নির্বাচনের আগেই বড়সড় নিয়োগ রাজ্যে। ১২ হাজার কনস্টেবল পদে নিয়োগ করা হবে। আজ বৃহস্পতিবার কালীঘাটে মন্ত্রিসভার বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে এই বৈঠক হয়। আর সে বৈঠকেই ব্যাপক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও শিক্ষক পদে জন্যেও বেশ কিছু নিয়োগের প্রস্তাব এদিন গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, মোট ১২ হাজার শূন্যপদের (WB Police Constable Recruitment) জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে ৩৬০০ জন মহিলা এবং ৮৪০০ টি পুরুষ নিয়োগ করা হবে।

ইতিমধ্যে কলকাতা পুলিশের কনস্টেবল (WB Police Constable Recruitment) পদের জন্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। গত কয়েকমাস আগে নবান্নে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। আর সেই বৈঠকে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫০০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল রিক্রুমেন্ট বোর্ড এই পরীক্ষা নেবে।
আর এর মধ্যেই ফের আরও ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের (WB Police Constable Recruitment) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ব্যাপক ভাবে পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা হবে। বিশেষ করে ১৯৮টি রাজবংশী স্কুলে নিয়োগ করা হবে ৩৫০ জনেরও বেশি পার্শ্ব শিক্ষক। পাশাপাশি অশিক্ষক কর্মচারী হিসাবে ৩৮৫ জনকে নিয়োগে প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
#WATCH | Kolkata: West Bengal Minister Firhad Hakim says, "A decision was made in which 12,000 constables will be appointed by West Bengal Police Recruitment Board wherein 3,600 are women constables and 8,400 are men," pic.twitter.com/tZLroPZf4P
— ANI (@ANI) October 12, 2023
বলে রাখা প্রয়োজন, পুজো মিটলেই ফের টেট (TET) পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেবে পর্ষদ। ডিসেম্বরে হবে সেই পরীক্ষা। ইতিমধ্যে টেটের দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এর মধ্যেই নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বিশেষ করে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই বিপুল এই নিয়োগ (WB Police Constable Recruitment) রাজ্য প্রশাসন শেষ করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications