WB Police Recruitment: রাজ্য পুলিশের একাধিক শূন্যপদে নিয়োগ, মহিলাদের জন্যে দারুণ সুযোগ
WB Police Recruitment 2023: রাজ্য পুলিশে ব্যাপক নিয়োগ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মহিলা কনস্টেবল পদের (WB Police Recruitment 2023) জন্যে নিয়োগ করবে West Bengal Police Recruitment Board (WBPRB)।
১৪২০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে। ইতিমধ্যে এই পদে আবেদনের (WB Police) অনলাইনে রেজিস্ট্রেশন (Recruitment 2023) শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। আর তা করতে হলে এই দুই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

আর সেই লিঙ্কটি হল- wbpolice.gov.ইন এবং prb.wb.gov.ইন। একটি ফর্ম জমা করতে হবে অনলাইনের মাধ্যমেই। তবে লেডি কনস্টেবল পদের জন্যে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ যদিও ৩০ বছর পর্যন্ত (Sarkari Naukri) আবেদন করা যাবে।
কিছু ক্ষেত্রে বয়সে ছাড় (WB Police Recruitment ) দেওয়া হয়েছে। তবে এই পদের জন্যে আবেদন ( WB Police Chakri) করার ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://wbpolice.gov.in/writereaddata/wbp/Information_to_Applicants_LC2023.pdf-ক্লিক করতে হবে। পাশাপাশি এই লিঙ্কে ক্লিক - https://www.wbpolice.gov.ইন- করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগমী ২২ মে।

বেতন কাঠামো
পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই নিয়োগ করা হবে। ষষ্ঠ বেতন কমিশন অনুসারে ( WB Police Bharti) এই পদের জন্যে বেছে নেওয়া যোগ্য প্রার্থীদের মাসে ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পাওয়া যাবে।
কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে?
বেশ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে এই পদের জন্যে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ফিজিক্যাল মেজরম্যান্ট টেস্ট (PMT), ফিজিক্যাল অ্যাফিসিয়নশি টেস্ট দিতে হবে আবেদনকারীকে (PET)। এগুলিতে পাশ করলে ফের একটি ফাইনাল লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এই পদের জন্যে বেছে নেওয়া হবে।
বলে রাখা প্রয়োজন, সরকারি কাজে মহিলাদের আরও যোগদান বাড়াতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে পুলিশে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ইতিমধ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে মহিলাদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে।
যারা কলকাতা এবং রাজ্যের একাধিক জেলাতে মহিলাদের সুরক্ষাতে কাজ করে। এবার লেডি কনস্টেবল পদেই নিয়োগ হতে চলেছে।












Click it and Unblock the Notifications