WB Police Constable Recruitment 2024: বাংলার পুলিশে ১০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, দেখুন সেই বিজ্ঞপ্তি

WB Police Constable Recruitment 2024: সামনেই লোকসভা নির্বাচন। ভোটের মুখে বাংলার বেকার-যুবক-যুবতীদের জন্য বড় খবর। রাজ্য পুলিশের এসআই এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ১০ হাজারেরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।

ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগের প্রক্রিয়ার প্রাথমিক পর্বের সূচনাও শুরু গিয়েছে বলে খবর। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত যেনেই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

WB Police Constable Recruitment 2024

WB Police Constable Recruitment 2024: কীভাবে আবেদন

পুলিশের এসআই এবং কনস্টেবল পদের জন্য এই নিয়োগ করা হবে। মহিলা এবং পুরুষ উভয় এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। আগামীকাল অর্থাৎ ৭ মার্চ থেকে এই পদের জন্য আবেদন জানানো যাবে। আর এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আর সেজন্যে এই লিঙ্কে - prb.wb.gov.in - ক্লিক করতে বলা হয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ৫ এপ্রিল। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না। তবে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আবেদনে কোনও ভুল থাকলে ঠিক করতে পারবেন প্রার্থীরা।

WB Police Constable Recruitment 2024: শূন্যপদ সংখ্যা

রাজ্য পুলিশের এসআই এবং কনস্টেবল পদে মোট ১০ হাজার ৭১৯ জনকে নিয়োগ করা হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যার মধ্যে ৪৬৪ টি শূন্যপদ এসআই এবং ১০ হাজার ২৫৫ কনস্টেবল পদ রয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ৪৬৪ জন এসআই'র মধ্যে ২৬৪ জনকে নিয়োগ করা হবে 'আনআর্মড' শাখায়।

এই ২৬৪ জনের মধ্যে ১০০ জন মহিলা এসআই নিয়োগ হবে। বাকি ২০০ এসআই নিয়োগ পাবেন আর্মড শাখায়। অন্যদিকে কনস্টেবলের ১০ হাজার ২৫৫ টি শূন্যপদের জন্যে ৭,২২৮ জন পুরুষ এবং ৩,০২৭ জন মহিলাকে নিয়োগ করা হবে।

WB Police Constable Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং জরুরি তথ্য

এই পদের জন্য আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- WB Police Constable Recruitment 2024 - ক্লিক করতে হবে। অন্যদিকে আবেদন সংক্রান্ত যে কোনও তথ্য কিংবা সমস্যায় ফোন কিংবা ইমেল করা যাবে। আর সেই নম্বরটি হল- 7044108689 ও 7044109346। অন্যদিকে ইমেল আইডিটি হল - wbprbonline@applythrunet.co.in।

WB Police Constable Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিংবা অনুমোদন রয়েছে যে কোনও বোর্ড থেকে সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করলেও আবেদন করা যাবে এই পদের জন্য।

WB Police Constable Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য

এসআই নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে। কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রেও চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে। ফলে বিস্তারিত যেনেই আবেদন করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+