WB Police Constable Recruitment: কনস্টেবল পদে ব্যাপক নিয়োগ পুলিশে, মাধ্যমিক পাশে করুন আবেদন
WB Police Constable Recruitment: কনস্টেবল পদে ব্যাপক নিয়োগ পুলিশে, মাধ্যমিক পাশে করুন আবেদন
WB Police Constable Recruitment 2022: পুলিশে (Sarkari Naukri) কাজ করতে চান? তাও আবার (Police Department) পশ্চিমবঙ্গে। কলকাতা পুলিশের কনেস্টেবল এবং লেডি কনস্টেবল পদে (WB Police Constable Recruitment 2022) চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (WBPRB)-এর তরফে ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদে ( (WB Police Constable) আবেদনের কথা বলা (Recruitment 2022) হয়েছে।
গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে নিয়োগের কথা বলেছিলেন। বিশেষত পুলিশের কাজে আরও যাতে মেয়েরা এগিয়ে আসে এই বিষয়েও বার্তা দিয়েছিলেন প্রশাসনিক প্রধান। মন্ত্রিসভার বৈঠকে পুলিশে কনস্টেবল পদে নিয়োগে অনুমোদন দেওয়া হয়। আর সেই মতো নিয়োগ সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
কীভাবে আবেদন বিস্তারিত নিচে দেওয়া হল-

বিজ্ঞপ্তিটি জানতে ক্লিক করুন-
এই শূন্যপদে আবেদনের জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। WBPRB-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। ওয়েবসাইটি হল- wbpolice.gov.ইন। এছাড়া https://wbpolice.gov.ইন/- এই লিঙ্কে ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা জানতে ক্লিক করতে হবে এই লিঙ্কে- https://wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice।

আবেদনের শেষ তারিখ
বলে রাখা প্রয়োজন, কলকাতা পুলিশের কনেস্টেবল এবং লেডি কনস্টেবল পদে (WB Police Constable Recruitment 2022) আবেদনের শেষ তারিখ আগামী ২৭ জুন। এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ঠিকানাতে পৌঁছতে হবে আবেদন।

কোন পদে কত নিয়োগ-
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৬৬৬টি শূন্যপদের জন্যে এই নিয়োগ (WB Police Constable Recruitment 2022) করা হবে। যার মধ্যে ১৪১০ জনকে কনস্টেবল পদের জন্যে নিয়োগ করা হবে। অন্যদিকে ২৫৬জনকে লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হেব বলে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী কনস্টেবল পদে নিয়োগের কথা জানিয়েছিলেন। আর এরপরেই সেই প্রক্রিয়া শুরু (WB Police Constable Recruitment 2022) হয়েছে। জানা গিয়েছে, মাধ্যমিক পাশে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিংবা সমকক্ষ কোনও বোর্ড থেকে ক্লাস ১০ পাশ করলেই আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে বাংলা লিখতে-পড়তে এবং বলতে জানতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবেদনকারীর বয়সসীমা
নুন্যতম ১৮ বছর বয়স হলেও এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত এই শূন্যপদে জন্যে আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications