Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB HS Results 2024: বুধেই উচ্চ মাধ্যমিকের ফলাফল! কোন কোন ওয়েবসাইটে জানতে পারবেন ফল

WB HS Results 2024: কাউন্টডাউন শুরু! আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আগামীকাল বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে। এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। তবে অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে দুপুর ৩ টের সময়।

হাতে মার্কশিট যদিও আগামী শুক্রবার থেকে শুরু হবে। গত বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশ (WB HS Results 2024) করে পর্ষদ। এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের অপেক্ষায় কয়েক লাখ পরিক্ষার্থী।

higher secondary

  • WB HS Results 2024: অনলাইনে কীভাবে ফল দেখবেন?

অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল (Check WB HS Result 2024) দেখা যাবে। সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে (WB HS Results 2024) ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। আর সেই ওয়েবসাইটগুলি হল www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in। এছাড়াও www.results.shiksha - এই লিঙ্কে ক্লিক করেও এই উচ্চ মাধ্যমিকের রেজাক্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। এমনকি ডাউনলোড করেও তা রাখতে পারবেন। এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ক্লিক করেও আবেদন জানাতে পারবেন।

এছাড়াও এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা West Bengal Higher Secondary এর ফলাফল জানতে (WB HS Results 2024) পারবেন। অ্যাপের মাধ্যমেও ফল দেখার সুযোগ রয়েছে।

  • WB HS Results 2024: বেশ কয়েকটি ধাপে ক্লিক করতে হবে

সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটে www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in - ক্লিক করতে হবে। স্ক্রিনের উপর ভেসে উঠবে West Bengal HS Result 2024। সেখানে ক্লিক করতে হবে। এরপর আরেকটি পেজ খুলে যাবে। সেখানে পরিক্ষারথীর রোল নম্বর সহ বেশ কিছু তথ্য দিতে হবে। এরপর সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। হার্ড কপি পাওয়ার আগে সফট কপি ডাউনলোড (WB HS Results 2024) করে রাখা যাবে।

  • WB HS Results 2024: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় পরীক্ষা

বলে রাখা প্রয়োজন, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের পইরিক্ষা (WB HS Results 2024) শুরু হয় গত ১৬ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি । প্রায় দুমাসের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কয়েক লাখ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেন। খাতা দেখা এবং ফলাফল প্রকাশের আগে একাধিক ব্যবস্থা নেওয়া হয় সংসদের তরফে। বলে রাখা প্রয়োজন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে তিন মার্চ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। যা চলবে ১৮ তারিখ পর্যন্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+