Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB HS Results 2023: বুধবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল, কীভাবে জানবেন রেজাল্ট

WB HS Results 2023: কাউন্টডাউন শুরু! বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। চলতি বছর গত ১৪ মার্চ থেকে শুরু হয় পরীক্ষা। যা ২৭ মার্চ শেষ হয়। একাধিকবার বেশ কয়েকটি পরীক্ষার দিনের বদল হয়।

এবার ৮ লাখেরও বেশি পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা শেষে'র প্রায় দুমাসের মাথাতে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে, এবার রেকর্ড সময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বুধবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল

গত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেমনটা খবর আনুষ্ঠানিক ভাবে বেলা ১২ টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে। এরপর একাধিক ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারা যাবে।

কীভাবে জানবেন উচ্চমাধ্যমিকের ফলাফল?

কিন্তু কীভাবে? জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যেমন ফলাফল জানা যাবে। এজন্যে দুটি ওয়েবসাইট রয়েছে। যেমন wbresults.nic.ইন, এবং wbchse.wb.gov.ইন। এছাড়াও www.exametc.কম এবং www.indiaresults.কম-এই ওয়েবসাইটগুলির মাধ্যমেও পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন।

এছাড়াও একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটের মাধ্যমেও খুব সহজেই উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। এজন্যে Write Message-অপশনে যেতে হবে। এরপর সেখানে WB12 স্পেস দিয়ে রোলনম্বর দেওয়ার প্রয়োজন আছে।

HS result out

5676750 কিংবা 58888 নম্বরে SMS পাঠাতে হবে। আর তা পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।

এছাড়াও একাধিক অ্যাপ রয়েছে। সেগুলি ডাউনলোড করেও সহজেই উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন। অ্যাপগুলি হল - www.results ডট shiksha, West Bengal HS Result 2023 অ্যাপ ডাউনলোড করতে হবে। বুধবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হলেও মার্কশিট কিংবা সার্টিফিকেট পাওয়া যাবে না।

এঝন্যে কয়েকদিন অপেক্ষা করতে হবে। ৩১ মে থেকে মার্কশিট দেওয়ার কাজ শুরু হবে। স্কুল থেকে ১১ টার পর থেকে দেওয়া হবে। সংসদের কার্যালয়গুলি থেকেও মার্কশিট নিতে পারবেন। এছাড়াও সংসদের তরফে ক্যাম্পও খোলা হচ্ছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+