WB Health Recruitment 2023: শতাধিকেরও বেশি শূন্যপদে বাংলায় ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন জানুন
WB Health Recruitment 2023: বাংলায় থেকে অনেকেই চাকরি করতে চান! কিন্তু অনেক সময় সেই সুযোগ পাওয়া যায় না। এই অবস্থায় বড় সুযোগ। রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে।
শতাধিকেরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ ( WB Health Recruitment 2023) করা হবে। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন তা এই প্রতিবেদনে উল্লেখ করা হল।

WB Health Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোট ১৫০০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। মূলত কমিউনিটি হেলথ অফিসার পদের জন্যে এই নিয়োগ করা হবে। জাতীয় হেলথ মিশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এর মধ্যে তফসিলি শূন্যপদের সংখ্যা ৩৩০টি, তফসিলি জনজাতিদের জন্যে ৯০টি শূন্যপদ, ওবিসি (এ)-এর ১৫০টি, ওবিসি (বি)-এর ১০৫টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। এছাড়াও ৪৫ জনকে নিয়োগ করা হবে বিশেষ ভাবে সক্ষম হিসাবে। ৭৮০ টি শূন্যপদ সাধারণ বিভাগের জন্যে।
WB Health Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
স্বাস্থ্য দফতর এই নিয়োগ করবে। এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে বিএসসি (নার্সিং) ডিপ্লোমা কিংবা উচ্চ পড়াশোনা থাকতে হবে আবেদনকারীর। অনুমোদন রয়েছে এমন যে কোনও বোর্ড থেকে পাশ করলেই হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কম্পিউটারে বিশেষ ভাবে দক্ষ হতে হবে। একই ভাবে বাংলা বলতে এবং লিখতে পারাটা বাধ্যতামূলক।

WB Health Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য
এই পদে ( Health Recruitment) আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
WB Health Recruitment 2023: কীভাবে আবেদন করবেন
এই পদে আবেদনের ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়া এই লিঙ্কে- https://www.wbhealth.gov.in/ ক্লিক করতে হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ অগাস্ট পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে-WB Health Recruitment 2023 - ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications