Job News: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের কর্মী নিয়োগ! বেতন সর্বোচ্চ ৯১ হাজার টাকা
Job News: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের কর্মী নিয়োগ! বেতন সর্বোচ্চ ৯১ হাজার টাকা
রাজ্য স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এই নিয়োগ করবে। অনলাইনে আবেদন করতে হবে।

শূন্যপদের সংখ্যা
স্বাস্থ্য দফতের অধীনে ফুড ও সেফটি অফিসার পদে নিয়োগ করতে বিজ্ঞপ্তি। শূন্যদের সংখ্যা ২২ টি। এর মধ্যে ১১ টি পদ অসংরক্ষিত। ৪ টি তফশিলি জাতি, একটি উপজাতি, ওবিসি এ ২ টি, ওবিসি বি-এর জন্য ৩ টি পদ সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি কিংবা বায়ো টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে ও বলতে পারতে হবে দার্জিলিং-এর কোনও আবেদনকারীর ক্ষেত্রে নেপালিভাষা বলতে ও লিখতে জানতে হবে।

বয়সসীমা ও বেতন
আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। সর্বোচ্চ ৩৬ বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বেতন হবে ৩৫,৮০০ টাকা থেকে ৯২, ১০০ টাকা। আবেদন করার আগে আবেদনকারীকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://www.wbhrb.in/uploads/notices/notice_6396c50ddc706.pdf

কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করতে হবে। ১৬ তারিখ থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর বেলা ২ টো পর্যন্ত। অনলাইনে আবেদন করতে ক্লিক করতে পারেন,
https://www.wbhrb.in/hrb_app/login












Click it and Unblock the Notifications