WB Govt Job Recruitment 2024: বাংলার স্থায়ী বাসিন্দা? বাঁকুড়ায় একাধিক শূন্যপদে চাকরির সুযোগ
WB Govt Job Recruitment 2024: বাংলায় চাকরি খুঁজছেন! দারুণ সুযোগ সামনে। বাঁকুড়ায় বিভিন্ন শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে। ইতিমধ্যে শূন্যপদের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
মূলত জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে এই নিয়োগ (WB Govt Job Recruitment 2024) করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল। আর তা দেখে শীঘ্রই ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

WB Govt Job Recruitment 2024: কীভাবে আবেদন
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে এই নিয়োগ (WB Govt Job Recruitment 2024) করা হবে। অনলাইনের মাধ্যমেই এই শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। এজন্য এই লিঙ্কে https://www.wbhealth.gov.in/ ক্লিক করতে হবে। ওয়েবসাইটে 'on line Recruitment' অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
আগামী ১ এপ্রিল থেকে এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। এই সময়সীমার পর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।
WB Govt Job Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং জরুরি তথ্য
জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চুক্তির ভিত্তিতে নিয়োগ (WB Govt Job Recruitment 2024) করা হবে কর্মীদের। প্রার্থীদের কম্পিউটার পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ইন্টারভিউ'য়ের মাধ্যমে নিয়োগ করা হবে। একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, স্টাফ নার্স সহ এমন বহু শূন্যপদ রয়েছে। আর সেই সংখ্যা ৩৬। এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে WB Govt Job Recruitment 2024 - ক্লিক করতে হবে।
WB Govt Job Recruitment 2024: যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর এমবিবিএস- ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া'র অনুমোদন রয়েছে এমন সংস্থা থেকে এই ডিগ্রি (WB Govt Job Recruitment 2024) থাকতে হবে আবেদনকারীর। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আবেদনকারীর। কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাংলার স্থায়ী বাসিনব্দা এবং আঞ্চলিক ভাষায় কথা বলার ক্ষেত্রে দক্ষ হতে হবে আবেদনকারীকে।
WB Govt Job Recruitment 2024: বয়স এবং বেতন
বাংলার স্বাস্থ্য দফতরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ ৬৭ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন (WB Govt Job Recruitment 2024) করা যাবে। যোগ্য প্রার্থীদের নুন্যতম ১৩ হাজার টাকা থেকে বেতন দেওয়া হবে। মিলতে পারে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন।












Click it and Unblock the Notifications