WB Govt Job 2024: কন্যাশ্রী প্রকল্পের অধীনে উত্তর ২৪ পরগনায় কাজের খবর! কীভাবে আবেদন জানুন
WB Govt Job 2024: বাংলায় থেকে কাজ করতে চান? বেসরকারি বহু সংস্থা একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করছে। পিছিয়ে নেই সরকারি সংস্থাগুলিও। কন্যাশ্রী প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে নিয়োগ করা হবে। আর এই নিয়োগ হবে উত্তর ২৪ পরগনায়।
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলার প্রশাসন। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য এই প্রতিবেদনে (WB Govt Job 2024) উল্লেখ করা হল-

- WB Govt Job 2024: কীভাবে আবেদন
ইতিমধ্যে এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের (WB Govt Job 2024) জন্য আবেদন করা যাবে। এজন্যে অনলাইনেই একটি ফর্ম ফিলআপ করতে হবে। এজন্য এই লিঙ্কে-http://128.199.19.188/kanyashree/online_app_frm.php -ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে - https://north24parganas.gov.in/- ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল।
- WB Govt Job 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
কন্যাশ্রী প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এই নিয়োগ (WB Govt Job 2024) করা হবে। ব্যারাকপুর-১ ব্লকে যোগ্য প্রার্থীর পোস্টিং হবে। শূন্যপদের সংখ্যা মাত্র একটি। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। তবে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন। এজন্য এই লিঙ্কে- http://128.199.19.188/kanyashree/333-Kanya-N24P.pdf ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত জেনেই আবেদন জানান।
- WB Govt Job 2024: শিক্ষাগত যোগ্যতা
যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। তবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোনও সার্টিফিকেট কোর্সও পাশ (WB Govt Job 2024) করতে হবে। তা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু তাই নয়, ৩০ শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে। থাকতে হবে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা।
- WB Govt Job 2024: বয়সের যোগ্যতা
নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। সর্বোচ্চ আবেদনের বয়স ২৭ বছর। কিছু ক্ষেত্রে ছাড়ের কথা বলা হয়েছে।
- WB Govt Job 2024: কীভাবে নিয়োগ?
লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ (WB Govt Job 2024) করা হবে। যোগ্য প্রার্থীকে মাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে।












Click it and Unblock the Notifications