শতাধিক অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি বিশ্বভারতীর
শতাধিক অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি বিশ্বভারতীর
শতাধিক অধ্যাপক, অ্যাসোসিয়েট অধ্যাপক এবং সহকারি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী। কোন কোন বিষয়ে কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত থাকা প্রয়োজন, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

শূন্যপদ : ১০৬টি
কোন কোন শূন্যপদ : অধ্যাপক, অ্যাসোসিয়েট অধ্যাপক এবং সহকারি অধ্যাপক।
কোন কোন বিষয়ে শূন্যপদ
অঙ্ক, কেমিস্ট্রি, ফিজিক্স, জুওলজি, বোটানি, স্ট্যাটিসটিক্স, বায়ো-টোকনোলজি, প্ল্যান্ট প্রটেকশন, বাংলা, ইংরাজি, চাইনিজ, জাপানিজ, জার্মান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ইতিহাস, অর্থনীতি, দর্শন সহ মোট ৮০টি বিভাগে অধ্যাপক, অ্যাসোসিয়েট অধ্যাপক এবং সহকারি অধ্যাপক নিয়োগ করা হবে।
কোথা থেকে আবেদন
রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা
অধ্যাপক : ভাল নম্বর+সংশ্লিষ্ট পিএইচডি ডিগ্রিধারী+ইউজিসি তালিকাভূক্ত জার্নালে ১২০ নম্বর নিয়ে গবেষণা।
অ্যাসোসিয়েট অধ্যাপক : ভাল নম্বর+সংশ্লিষ্ট পিএইচডি ডিগ্রিধারী+এমএ-তে ৫৫ শতাংশ নম্বর।
সহকারি অধ্যাপক : ৫৫ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট+নেট/সেট/স্লেট+৮ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা।
বেতন
অধ্যাপক : লেভেল ১৪ (বেসিক পে - প্রতি মাসে ১,৪৪,২০০ টাকা)
অ্যাসোসিয়েট অধ্যাপক : লেভেল ১৩এ (বেসিক পে - প্রতি মাসে ১,৩১,৪০০ টাকা)
সহকারি অধ্যাপক : লেভেল ১০ (বেসিক পে - প্রতি মাসে ৫৭,৭০০ টাকা)
গুরুত্বপূর্ণ দিন
আবেদন জমা দেওয়া শুরু : ২৭/০১/২০২১
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : ২৭/০২/২০২১
পরীক্ষার ফি
অধ্যাপক ও অ্যাসোসিয়েট অধ্যাপক : ২০০০ টাকা
সহকারি অধ্যাপক : ১৬০০ টাকা
এসসি/এসটি : উপরোক্ত মূল্যের ২৫ শতাংশ












Click it and Unblock the Notifications