রাজ্যের আশা ট্রেনিং সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
রাজ্যের আশা ট্রেনিং সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
বাঁকুড়ার আশা ট্রেনিং সেন্টারে বিবিধ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৮
কোন শূন্যপদ
১) ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর (District Training Coordinator) - ১
২) অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোঅর্ডিনেটর (Assistant Training Coordinator) - ১
৩) ডিস্ট্রিক্ট ট্রেনার (District Trainer) - ৬
কোথা থেকে আবেদন
১) আবেদনকারীকে নির্দিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর (District Training Coordinator) - সোশ্যাল সায়েন্স/সোশিওলজি/সোশ্যাল অ্যানথ্রোপলজি/সোশ্যাল ওয়ার্ক/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/রুরাল ডেভেলপমেন্ট/মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি। এক বছরের কাজ করার অভিজ্ঞতা। এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা।
২) অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোঅর্ডিনেটর (Assistant Training Coordinator) - যে কোনও বিষয়ে মাস্টার ডিগ্রি। স্বাস্থ্য/সোশ্যাল ওয়েলফেয়ার বা প্রোগ্রামে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা। নতুবা তিন বছরের অভিজ্ঞতা সহ গ্র্যাজুয়েট। এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা। বাংলা ও ইংরাজি ভাষায় দক্ষতা।
৩) ডিস্ট্রিক্ট ট্রেনার (District Trainer) - যে কোনও ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট। কাজ ও ট্রেনিংয়ের অভিজ্ঞতা। দুর্দান্ত কমিউনিকেশন স্কিল।
বয়সসীমা
১) ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর (District Training Coordinator) - বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর
২) অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোঅর্ডিনেটর (Assistant Training Coordinator) - বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর
৩) ডিস্ট্রিক্ট ট্রেনার (District Trainer) - বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর
আবেদনের ফি : এ ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।
বেতন
১) ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর (District Training Coordinator) - প্রতি মাসে ১৫ হাজার টাকা।
২) অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোঅর্ডিনেটর (Assistant Training Coordinator) - প্রতি মাসে ১১ হাজার টাকা।
৩) ডিস্ট্রিক্ট ট্রেনার (District Trainer) - প্রতি সেশনে ১ হাজার টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি : ওয়াক ইন ইন্টারভিউ (কেবল ডিস্ট্রিক্ট ট্রেনারের ক্ষেত্রে)
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৮/০৮/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২৭/০৮/২০২১ (দুপুর ৩টে)
৩) ইন্টারভিউ - ২৭/০৮/২০২১। সময় দুপুর ১টা।
আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) ডিস্ট্রিক্ট ট্রেনার পদে আবেদনকারীর জন্য ইন্টারভিউয়ের স্থান - Elmhirst Institute of Community Studies, Vil.+Post- Haritaki Bagau, Kenduadihi ( Near Bankura Sammiloni Medical College), Ward No.15, PS&Dist.Bankura, PIN-722102.
৩) সিভি ও অন্যান্য প্রমাণ ও তথ্য নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে।
৪) ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর ও অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোঅর্ডিনেটর পদে ২৭ অগাস্টের মধ্যে আবেদন পাঠাতে হবে।
৫) https://cdn.s3waas.gov.in/s38e82ab7243b7c66d768f1b8ce1c967eb/uploads/2021/08/2021081967.pdf লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানা যাবে এবং আবেদনপত্র ডাউনলোড করা যাবে।












Click it and Unblock the Notifications