মালদার গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজে শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
মালদার গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মালদার গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজে (Ghani Khan Choudhury Institute of Engineering And Technology) শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : 02/2021
মোট শূন্যপদ : ৬
কোন কোন শূন্যপদ
১) সিকিউরিটি অফিসার (Security Officer)
২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer)
৩) পিএ টু ডিরেক্টর (P.A to Director)
৪) সেকশন অফিসার (Section Officer)
৫) অ্যাসিস্ট্যান্ট (Assistant)
৬) সর্টার-লাইব্রেরি (Sorter - Library)
কোথা থেকে আবেদন
১) রাজ্যের যে কোনও জেলা থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) উচ্চমাধ্যমিক/গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট (পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা)
২) এ ব্যাপারে আরও বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
বয়সসীমা
১) সিকিউরিটি অফিসার (Security Officer) - অনুর্ধ্ব ৩৫ বছর।
২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer) - অনুর্ধ্ব ৩৫ বছর।
৩) অন্যান্য পদ - অনূর্ধ্ব ৩০ বছর।
আবেদনের ফি
১) জেনারেল - ১০০০ টাকা
২) এসসি/এসটি - ৫০০ টাকা
৩) ডেবিট/ক্রেডি কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা করতে হবে।
বেতন
১) সিকিউরিটি অফিসার (Security Officer) - প্রতি মাসে ৫৩,১০০ টাকা
২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer) - প্রতি মাসে ৫৩,১০০ টাকা
৩) পিএ টু ডিরেক্টর (P.A to Director) - প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
৪) সেকশন অফিসার (Section Officer) - প্রতি মাসে ৪৭,৬০০ টাকা
৫) অ্যাসিস্ট্যান্ট (Assistant) - প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
৬) সর্টার-লাইব্রেরি (Sorter - Library) - প্রতি মাসে ১৯.৯০০ টাকা
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ৩১/০৮/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩০/০৯/২০২১
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) আবেদনপত্র পূরণের আগে ফি জমা দিতে হবে।
৩) https://www.gkciet.ac.in/notice/recruitment/online লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে। এথান থেকে বিজ্ঞপ্তি পড়ে চাকরি এবং যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
৪) অফিসিয়াল ওয়েবসাইট - https://www.gkciet.ac.in/












Click it and Unblock the Notifications