Bank Vacancy 2022: SBI-Bank Of Baroda সহ একাধিক ব্যাঙ্কে নিয়োগ, রইল সমস্ত তথ্য

ব্যাঙ্কে চাকরি করার ইচ্ছা থাকলে তাহলে ভালো খবর। একাধিক ব্যাঙ্কে বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Recruitment 2022), ব্যাঙ্ক অফ বোরোদা (Bank Of Baroda Recruitment 2022) সহ একাধিক ব্যাঙ্কে ব্য

Bank Jobs 2022, Sarkari Naukri, Bank Exams 2022, Bank Vacancy 2022: ব্যাঙ্কে চাকরি করার ইচ্ছা থাকলে তাহলে ভালো খবর। একাধিক ব্যাঙ্কে বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Recruitment 2022), ব্যাঙ্ক অফ বোরোদা (Bank Of Baroda Recruitment 2022) সহ একাধিক ব্যাঙ্কে ব্যাপক নিয়োগ হতে চলেছে।

এই সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে তুলে ধরা হল। ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীদের এই সমস্ত ব্যাঙ্কের জন্যে চাকরিতে এখনই আবেদন (Sarkari Naukri) করতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে বলা হয়েছে।

SBI Recruitment 2022

SBI Recruitment 2022

একাধিক পদের জন্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাপক নিয়োগ করবে। একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিটেন্ট ম্যানেজার সহ বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ হবে। মোট ৪৮ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিন। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে ২৫ ফেব্রুয়ারি ২০২২ সালের মধ্যেই আবেদন করতে হবে। এরপর আর আবেদন গ্রাহ্য হবে না।

Bank Of Maharashtra Recruitment 2022

Bank Of Maharashtra Recruitment 2022

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র দেশের অন্যতম বৃহত ব্যাঙ্ক। সেখানেই নিয়োগ হবে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আধিকারিক সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫০০ পদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে আবেদনকারীকে এই পদের জন্যে আবেদন করতে হলে তা করতে হবে ২২ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই। না হলে তা আর গ্রাহ্য হবে না। তবে আবেদনের আগে অবশ্যই Bank Of Maharashtra-এর ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Nagpur Nagrik Sahakari Bank Recruitment 2022

Nagpur Nagrik Sahakari Bank Recruitment 2022

নিয়োগ হবে নাগপুর নাগরিক সহকারি ব্যাঙ্ক লিমিটেডেও। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজার, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। তবে এই পদগুলির আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে হাতে আর কয়েকটা দিন বাকি। ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখেই আবেদন করে ফেলুন এখনই। না হলে ফস্কে যাবেন চাকরি পেতেন।

Nainital Bank Recruitment 2022

Nainital Bank Recruitment 2022

ম্যানেজমেন্ট ট্রেনি, ক্লার্ক সহ ১০০ শূন্যপদে ব্যাপক নিয়োগ হবে। নৈনিতাল ব্যাঙ্কে ব্যাপক নিয়োগ হবে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলির জন্যে আবেদন করতে হলে তা করতে হবে ১৫ ফেব্রুয়ারি ২০২২ সালের মধ্যে। না হলে বাতিল হয়ে যাবে আবেদন। Nainital Bank- এর সরকারি ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি রয়েছে । তা পড়েই আবেদন করতে হবে।

Bank of Baroda Recruitment 2022

Bank of Baroda Recruitment 2022

দেশের অন্যতম বৃহত ব্যাঙ্ক Bank of Baroda। এই ব্যাঙ্কেও ব্যাপক চাকরির সুযোগ। ম্যানেজার, অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে এই নিয়োগ করা হবে। ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটি হল- bankofbaroda.in। বিজ্ঞপ্তি অনুযায়ী ২২০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে হাতে মাত্র দুদিন সময়। আবেদন করতে হলে তা করতে হবে ১৪ ফেব্রুয়ারি'র মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+