হিন্দুস্তান পেট্রোলিয়ামে শতাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি
হিন্দুস্তান পেট্রোলিয়ামে শতাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি
হিন্দুস্তান পেট্রোলিয়ামে শতাধিক পদে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ২০০টি
কোন কোন শূন্যপদ
১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (১২০টি পদ)
২) সিভিল ইঞ্জিনিয়ার (৩০টি পদ)
৩) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (২৫টি পদ)
৪) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার (২৫টি পদ)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) এআইসিটিই/ইউজিসি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলিতে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
২) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিভিল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেক্ট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লেন গন্য করা হবে।
বয়সের সীমা : অনূর্ধ্ব ২৫ বছর। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম মেনে বয়সে শিথিলতা।
বেতন : ই গ্রেড অনুযায়ী প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) কম্পিউটার নির্ভর টেস্ট
২) গ্রুপ টাস্ক
৩) পার্সোনাল ইন্টারভিউ
আবেদনের ফি : ১১৮০ টাকা (অনগ্রসর শ্রেণি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না)।
আবেদনের পদ্ধতি : https://jobs.hpcl.co.in/Recruit_New/ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।












Click it and Unblock the Notifications