রাজ্যের আশা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
রাজ্যের আশা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিস্তারিত জেনে নিন
রাজ্যের আশা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : SHFWS/2021/232
মোট শূন্যপদ : ১
কোন শূন্যপদ : আর্বান আশা কোঅর্ডিনেটর (Urban Asha Coordinator)
কোন দফতরের অধীনে নিয়োগ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ।
কোথায় নিয়োগ : NUHM, রাজ্যের প্রধান দফতর (State Head Quarter)
চাকরির মেয়াদ : চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে।
কোথা থেকে আবেদন
১) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
৩) বাংলা ও ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) পাবলিক হেলথ/সোশ্যাল ওয়ার্ক/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হেল্থ কেয়ার/হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি।
২) ২ বছরের কাজ করার অভিজ্ঞতা।
২) কম্পিউটারে বিষদ জ্ঞান।
বয়সসীমা
১) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর
২) বয়সের নিম্নসীমা - ২৩ বছর
৩) এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড়।
৪) ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড়।
আবেদনের ফি
১) জেনারেল - ১০০ টাকা
২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী - ১০০ টাকা
৩) ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
বেতন : প্রতি মাসে ৩২ হাজার টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা
২) কম্পিউটার পরীক্ষা
৩) ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৩/০৮/২০২১
২) অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন - ২৬/০৮/২০২১
৩) আবেদনের ফি জমা দেওয়ার শেষ দিন - ২৮/০৮/২০২১
৪) সম্পূর্ণ আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩১/০৮/২০২১
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/231.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়া যাবে।
৩) ১৩/০৮/২০২১ তারিখ অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া হবে।
৪) সেদিন সকাল ১১টা থেকে আবেদন করা যাবে।
৫) https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করেও এই চাকরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।












Click it and Unblock the Notifications