জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় গ্রুপ এ-তে প্রায় ৩০০ শূন্যপদ! নিয়োগের বিজ্ঞপ্তি UPSC-র
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় গ্রুপ এ-তে প্রায় ৩০০ শূন্যপদ! নিয়োগের বিজ্ঞপ্তি UPSC-র
জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে গ্রুপ-এ পর্যায়ে শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ইউপিএসসি। ২০২৩-এ কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। এই পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২১ সেপ্টেম্বর।

শূন্যপদের সংখ্যা
মোট শূন্যপদ রয়েছে ২৮৫ টি। খনি মন্ত্রকের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ক্যাটেগরি ওয়ানে জিওলজিস্ট হিসেবে গ্রুপ এ-তে ২১৬ টি পদ রয়েছে। এছাড়া জিওফিজিসিস্ট গ্রুপ এ-তে ২১ টি এবং কেমিস্ট গ্রুপ এ-তে ১৯ টি পদ রয়েছে।
ছাড়া জল সম্পদ মন্ত্রকের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের ক্যাটেগরি টু-তে সায়েন্টিস্ট বি (হাইড্রোজিওলজি) হিসেবে ২৬ টি এবং সায়েন্টিস্ট বি (কেমিক্যাল) গ্রুপ-এ ১ টি, সায়েন্টিস্ট বি (জিও ফিজিক্স) গ্রুপ এ-২ টি পদ রয়েছে। এইসব পদের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
জিওলজিস্ট গ্রুপ-এ পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিক্যাল সায়েন্স বা অ্যাপ্লায়েড জিওলজি বা জিও এক্সপ্লোরেশন বা মিনারেল এক্সপ্লোরেশন বাং ইঞ্জিনিয়ারিং জিওলজি, মেরিন জিওলজি, কিংবা অর্থ সায়েন্স, ওশেনোগ্রাফি অ্যান্ড কোস্টাল এরিয়াজ স্টাডিজ, পেট্রোলিয়াম জিওসায়েন্স বা পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন বা জিও কেমিস্ট্রি বা জিওলজিক্যাল টেতনোলজি বা জিওফিজিক্যাল টেকনোলজিতে মাস্টার ডিগ্রি।
জিওফিজিসিস্ট গ্রুপ-এ পদের জন্য ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স বা জিওফিজিক্স কিংবা অ্যাপ্লায়েড জিওফিজিক্স বা এক্সপ্লোরেশন জিওফিজিক্সে ইন্ট্রিগ্রেটেড এমএসসি বা অ্যাপ্লায়েড জিওফিজিক্সে এমএসসি।
কেমিস্ট পদের জন্য কেমিস্ট্রি বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রি কিংবা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এমএসসি।
জুনিয়র হাইড্রো জিওলজিস্ট (সায়েন্টিস্ট বি) গ্রুপ এ পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি কিংবা অ্যাপ্লায়েড জিওলজি, কিংবা মেরিন জিওলজিতে মাস্টার ডিগ্রি কিংবা হাইড্রো জিওলজিতে মাস্টার ডিগ্রি।
এক্ষেত্রে চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

বয়সসীমা
২০২৩-এর ১ জানুয়ারির নিরিখে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আবেদনের ফি ও আবেদনের পদ্ধতি
আবেদনের ফি ২০০ টাকা। যা অনলাইনে ভিসা, মাস্তার, রুপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনও উপায়ে দেওয়া যাবে। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলাদের কোনও ফি দিতে হবে না।
আবেদন করা যাবে অনলাইনে, https://www.upsconline.nic.in/-এ ক্লিক করে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২০২২-এর ১১ অক্টোবর। তবে প্রত্যেক আবেদনকারীকেই ফর্ম পূরণের আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications