Job News: UPSC-র সিভিল সার্ভিস এবং ফরেস্ট সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি! আবেদন করতে হবে এই মাসের মধ্যে
দেশের সব থেকে বড় পদে চাকরির বিজ্ঞপ্তি ইউপিএসসির। প্রধানমন্ত্রীর প্রধান সচিব কিংবা মুখ্যসচিবদের নিয়োগ হয়ে থাকেই এই পরীক্ষার মাধ্যমে।
সিভিল সার্ভিস পরীক্ষা (Civil Service Exam) ২০২৩ এবং ফরেস্ট সার্ভিস পরীক্ষা (Forest Service Exam) ২০২৩ মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ইউপিএসসি (UPSC)। আবেদন করতে হবে অনলাইনে, ২১ ফেব্রুয়ারির মধ্যে।

শূন্যপদের সংখ্যা
সবমিলিয়ে শূন্যপদের সংখ্যা ১২৫৫ টি। এর মধ্যে সিভিল সার্ভিসে রয়েছে ১১০৫ টি পদ। আর ফরেস্ট সার্ভিসে রয়েছে ১৫০ টি পদ।

শিক্ষাগত যোগ্যতা
সিভিল সার্ভিসে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। অন্যদিকে ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে আবেদনকারীকে পশুপালন, ভেটেরিনারি, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়ন, ভূতত্ত্ব, গণিত, পদার্থবিদ্যা, পরিসংখ্যানবিদ্যা, কৃষি, বনবিদ্যার মধ্যে যেন কোনও একটি নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

বয়সসীমা
আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। আর ১ অগাস্ট ২০২৩-এর নিরিখে সেই বয়স ৩২ বছরের বেশি হবে না। অর্থাৎ আবেদনকারীর জন্ম ১৯৯১-এর ২ অগাস্টের আগে এবং ২০০২-এর ১ অগাস্টের পরে নয়। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

প্রার্থী নির্বাচন
প্রার্থী বাছাই করতে প্রথমে প্রিলিমিনারি এবং পরে মেন পরীক্ষা। পরে সফল হলে ইন্টারভিউ।

আবেদনের ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের ফি হিসেবে অনলাইনে ১০০ টাকা জমা দিতে হবে। তবে মহিলা, তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। আবেদনের এই ফি জমা দেওয়া যাবে স্টেট ব্যাঙ্কের যে কোনও শাখায় কিংবা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধার মাধ্যমে।

কীভাবে আবেদন
https://www.upsconline.nic.in/- গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সেখানে আবেদনকারীদের জন্য দেওয়া নির্দেশাবলী পড়ে নিয়ে যথাযথভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।












Click it and Unblock the Notifications