Yogi Adityanath: গ্রাহকই নয়, আছে যথেষ্ট শ্রমিক! উত্তরপ্রদেশে কর্মসংস্থান নিয়ে বড় বার্তা যোগীর

Up Cm Yogi Adityanath: উত্তরপ্রদেশে শুধুমাত্র গ্রাহকের সংখ্যাই বেশি নয়, শ্রমিকও আছে যথেষ্ট। আর তা দেশের মধ্যে সবথেকে বড়। এমনটাই বললেন যোগী আদিত্যনাথ। দেশের উন্নয়নে উত্তরপ্রদেশ নানা ভাবে উন্নয়নমূলক কাজ চালাচ্ছে বলেই জানান তিনি।

শুধু তাই নয়, বিশ্বের দরবারে আরও যাতে ভারতের অগ্রগতি বজায় থাকে সেজন্যেও নানা ধরনের কাজ চলছে বলেও মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। সম্প্রতি লখনউতে ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের তরফে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর সেই সম্মেলনেই যোগ দেন যোগী আদিত্যনাথ (Up Cm Yogi Adityanath)।

Yogi Adityanath

আর সেই মঞ্চ থেকেই উত্তরপ্রদেশের উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। গত ছয় বছরে কীভাবে ব্যবসার জন্যে পরিকাঠামোগত ভাবে উত্তরপ্রদেশকে তৈরি করা হয়েছে তাও সম্মেলনে যোগ দেওয়া শিল্পপতিদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী যোগী।

উত্তরপ্রদেশে দেশের সবথেকে লম্বা এক্সপ্রেসওয়ে 'the Ganga Expressway' যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে। আর তা আগামী ২০২৫ এর মধ্যে সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে যাবে বলে জানান যোগী। আর তা তৈরি হলে মিরঠ থেকে প্রয়াগরাজ প্রায় ছয়ঘন্টায় পৌঁছানো সম্ভব হবে বলে জানান তিনি।

শুধু তাই নয়, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে মাত্র দুটি বিমানবন্দর ছিল। এখন গোটা রাজ্যজুড়ে ৯টি বিমানবন্দর তৈরি হয়েছে। এমনকি একটি আন্তজাতিক বিমানবন্দরও রয়েছে বলে জানান যোগী। এখানে শেষ নয়, চলতি বছরের শেষে আরও বেশ কয়েকটি বিমানবন্দরও সম্পূর্ণ ভাবে অপারেশনাল হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। যার মধ্যে অযোধ্যা এবিং জেওয়ার আছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। এরপরেও যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

এক্সপ্রেসওয়ের সঙ্গে দিল্লি, লখনউ এবং পাটনার কথা তুলে ধরেন তিনি। ফলে সে রাজ্য ব্যবসা করার জন্যে সম্পূর্ণ ভাবে উপযুক্ত তা ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন যোগী। আর তা বলতে গিয়ে যোগীর দাবি, উত্তরপ্রদেশে শুধুমাত্র গ্রাহকের সংখ্যাই বেশি নয়, শ্রমিকও আছে যথেষ্ট। ব্যবসা হলে কর্মসংস্থানের কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সবেতেই আধুনিক ছোঁয়া লেগেছে। এমনকি গ্রামগুলিকে উন্নত করার কাজ যোগীর নেতৃত্বে চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+