Union Bank of India Jobs 2024: ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, যে কোনও বিষয়ে স্নাতক হলেই করুন আবেদন
Union Bank of India Jobs 2024: ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য বড় খবর। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির (Recruitment News) বড় সুযোগ। শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যোগ্যতা থেকে শূন্যপদ, কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই আবেদন করতে বলা হয়েছে (Union Bank of India Jobs 2024)।

- Union Bank of India Jobs 2024: কীভাবে আবেদন?
ব্যাঙ্কে চাকরির সুযোগ। আবেদন প্রক্রিয়া (Union Bank of India Jobs 2024) শুরু হয়ে গিয়েছে। এজন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - unionbankofindia.co.in - ক্লিক করেও এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। ওয়েবসাইটে 'রিক্রুটমেন্ট সেকশন' অপশনে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমেই সসমস্ত নথি আপলোড করতে হবে।
- Union Bank of India Jobs 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি-
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank of India Jobs 2024) ত৪রফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ অগাস্ট থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই পদের জন্য আবেদন চলবে। প্রায় ৫০০ টি শূন্যপদের জন্য Union Bank of India কর্মী নিয়োগ করবে বলে জানানো হয়েছে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এজন্য ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
- Union Bank of India Jobs 2024: যোগ্যতা -
ব্যাঙ্কের তরফে (Union Bank of India Jobs 2024) দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮ বছর পর্যন্ত।
- Union Bank of India Jobs 2024: কীভাবে নিয়োগ করবে ব্যাঙ্ক?
অনেকেই দেখেন ব্যাঙ্কে চাকরি স্বপ্ন। সেই মতো নিজেকে তৈরিও করেন। মূলত তিনটি ধাপে এই পদের জন্য নিয়োগ করবে Union Bank of India। যেমন আবেদনকারীকে প্রথম ধাপে লিখিত পরীক্ষা দিতে হবে। এজন্য ১০০ নম্বর রয়েছে। এরপর মেডিকেল পরীক্ষা রয়েছে। প্রার্থীকে সমস্ত ধাপ উত্তীর্ণ হতে হবে। শেষমেশ মেধার ভিত্তিতে এই পদের জন্য নিয়োগ করবে ব্যাঙ্ক (Union Bank of India Jobs 2024)।












Click it and Unblock the Notifications