দেশে বেকরত্বের হার ২০১৯-২০ অর্থ বর্ষে ১.২ শতাংশ কমেছে, দাবি কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর
দেশে বেকরত্বের হার ২০১৯-২০ অর্থ বর্ষে ১.২ শতাংশ কমেছে, দাবি কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর
গতকালই বিজেপির রাজ্যসভা সাংসদ গোপাল সিং বিহার সরকারকে যুবদের চাকরির সুযোগ তৈরি করতে বলে খোঁচা দিয়েছিলেন৷ এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই এবার দেশের শ্রমমন্ত্রী জানালেন ২০১৯-২০ সালে ১.২ শতাংশ বেকারত্ব কমিয়ে ফেলেছে দেশ৷

বেকারত্ব কমেছে কোন বছর, কী বলছে তথ্য?
২০১৭-১৮ থেকে ২০১৯-২০ তে দেশে বেকারত্বের হার ১.২ শতাংশ কমেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দর যাদব। সোমবার সংসদে তিনি এ বিষয়ে জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টির বিধায়ক দেবশ্রী চৌধুরীর একটি প্রশ্নের উত্তরে পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (পিএলএফএস) থেকে পাওয়া তথ্যকে উদ্ধৃত করে যাদব এই বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি জানতে চেয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার যুবকদের মধ্যে উচ্চ বেকারত্বের হারের তথ্য রাখছে কিনা। তার উত্তরেই শ্রমমন্ত্রী জানিয়েছেন দেশে স্নাতক এবং নন-গ্রাজুয়েট উভয়ইদের তথ্যই ইঙ্গিত করে যে ১৫ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের বেকারত্বের হার স্নাতক ছাড়া সমস্ত শিক্ষার স্তরে হ্রাস পেয়েছে। গত তিন বছর ধরে স্নাতকদের বেকারত্বের হার প্রায় স্থিতিশীল।

লিখিত বিবৃতি দিয়ে যা জানালেন শ্রমমন্ত্রী
শ্রমমন্ত্রী যাদব একটি লিখিত বিবৃতিতে বলেছেন, ২০১৯-২০ সালে বেকারত্বের হার ২০১৮-১৯ সালের ৫.৮ থেকে ৪.৮ শতাংশে নেমে এসেছে। যেখানে ২০১৭-১৮ সালে বেকারত্বের হার ছিল ৬ শতাংশ। অন্যদিকে স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ২০১৮-১৯ সালে ১৬.৯ শতাংশ থেকে ২০১৯-২০ সালে তা বেড়ে ১৭.২ শতাংশ হয়েছে। লোকসভার প্রশ্নোত্তরে নিজের বক্তব্য রাখার সময় ভূপেন্দ্র যাদব বলেছেন যে সরকার বেকারত্বের বিরুদ্ধে 'সন্তোষজনক এবং যথাযথ' পদক্ষেপ নেওয়ায় কর্মসংস্থানের হার বৃদ্ধি পেয়েছে।

বেকারত্ব কমার জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচীরই প্রশংসা শ্রমমন্ত্রী
কর্মসংস্থানের হার বৃদ্ধি, সেইসঙ্গে কর্মসংস্থানের সুযোগ দুটোই সত্যি বলে প্রমানিত হবে যদি পিএলএফএস এবং শ্রম ব্যুরো দ্বারা পরিচালিত অন্য একটি সমীক্ষা কর্মীদের ভবিষ্য তহবিল সংস্থার (ইপিএফও) বেতনের তথ্যের সঙ্গে মিলে যায়। শ্রমমন্ত্রী কর্মসংস্থানের হার এবং সুযোগের 'বৃদ্ধি'র জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক বিভিন্ন মন্ত্রনালয় এবং বিভাগের অধীনে চালু করা বেশ কয়েকটি স্কিম এবং অন্যান্য কর্মসূচিরই প্রশংসা করেছেন। বেকারত্ব কমার কৃতিত্ব, মেক ইন ইন্ডিয়া, অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, ন্যাশনাল স্মার্ট সিটি মিশন, পিএম আবাস যোজনা, পিএম গতি শক্তি, এবং স্বচ্ছ ভারত অভিযান সহ এই রকমই আরও কিছু কেন্দ্রীয় সরকারি প্রকল্পকেই দিয়েছেন যাদব। যদিও সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ডিসেম্বরে যথাক্রমে ৬.৫৭% এবং ৭.৯১%-এর তুলনায় ফেব্রুয়ারিতে ভারতের বেকারত্বের হার ৬ মাসের সর্বোচ্চ ৮.১০%-এ পৌঁছেছে। এটি গত বছরের আগস্টের পর থেকে সর্বোচ্চ সিএমআইই ডেটা।












Click it and Unblock the Notifications